বাঁকুড়া , ৪ ফেব্রুয়ারি:- পুরুলিয়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি। ঘটনায় আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ বাঁকুড়ার ওন্দা থানা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আচমকাই একটি পিকআপভ্যান ওই কনভয়ের একটি গাড়িকে ধাক্কা মারে। বিষ্ণুপুরের দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা সাতটি গাড়ির মধ্যে পেছনদিকে থাকা দুটি গাড়িতে ধাক্কা মারে পিকআপ ভ্যানটি। আহত নিরাপত্তারক্ষীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় শুভেন্দুবাবুর কিছুই হয়নি বলে সূত্রের খবর। এদিন পুরুলিয়ায় একটি বিজেপির সভা রয়েছে। সেই সভাতেই যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ওন্দা থানার পুলিশ। পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
Related Articles
নির্বাচনের পরেই বসতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার আসর।
কলকাতা , ৪ ফেব্রুয়ারি:- নির্বাচনের পরেই বসতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলার আসর। জুলাই মাসে হবে এই মেলা। কোভিডের কারণে চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হতে পারেনি। পরিবর্তে এবার গিল্ড জানালো মেলা হবে জুলাইয়ে সল্টলেকে সেন্ট্রাল পার্কে। সেখানে থিম কান্ট্রি হবে পূর্বপরিকল্পনা মতো বাংলাদেশই। একই সঙ্গে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী ও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষও […]
হাওড়ার নিশ্চিন্দায় আগুনে ভস্মীভূত বাড়ি।
হাওড়া , ৫ নভেম্বর:- হাওড়ার নিশ্চিন্দার পশ্চিমপাড়া এলাকায় বুধবার রাতে একটি টালিচালার বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। বাড়িটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে একজন আহত হন বলে জানা গেছে। আহতকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, এদিন রাত ন’টা নাগাদ হাওড়ার বালির নিশ্চিন্দা পশ্চিমপাড়ায় […]
আর্থিক সমস্যায় পড়া ব্রাহ্মণদের খাদ্য সামগ্রী তুলে দিলেন বেচারাম মান্না।
হুগলি,৩ মে:- হরিপালের বিধায়ক বেচারাম মান্নার উদ্যোগে ও হিমাদ্রী কেমিক্যাল ফাউন্ডেশনের সহযোগিতায় সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে রবিবার বিকালে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাম্ভ্রণ ট্রাস্ট সিঙ্গুর ব্লকের ২০০ জন পুরোহিতদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। লকডাইনের জেরে বন্ধ দোকান বাজার। কোন বাড়িতে নিত্যদিনের পুজো করতে যেতে পারছে না। ফলে চরম আর্থিক সমস্যায় পড়েছে। তাই বিধায়ক বেচারাম মান্নার […]






