পশ্চিম মেদিনীপুর , ১ ফেব্রুয়ারি:- পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলে মাড়তলায়,মাড়তলা সত্যেশ্বর মহাদেব জীউর মন্দিরে মহাযোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রাপ্তন এস পি তথা রাজ্য বিজেপির সহ সভানেত্রী ভারতী ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী তরুন যাশু সহ এলাকার বেশ কিছু মানুষজন। ভারতী ঘোষ বিজেপি নেত্রী হলেও এটি একটি অরাজনৈতিক কর্মসূচি। তাই এলাকার সমস্ত মানুষকে আমন্ত্রন জানানো হয়েছিল এই মহাযোজ্ঞে। ভারতী ঘোষ যোজ্ঞে অংশ নিলেন, এবং একটি গ্রাম্য পরিবেশে খিচুড়ি বিতরণ করেন, এবং সবার সাথে বসে খিচুড়ি খান, সর্বশেষে তিনি জানান এই মহাযোজ্ঞ বাংলার মানুষের ভালো থাকার জন্য, প্রাকৃতিক বির্পযয় যাতে না হয়, সব দিক থেকে বাংলার মানুষ যেন ভালো থাকে। পাশাপাশি তিনি বাজেট নিয়েও এদিন কেন্দ্র সরকারের প্রশংশা করেন। পাশাপাশি এলাকার এক হ্যান্ডিক্যাপ যুবকের হাতে তুলে দেয়া হয় সাইকেল।
Related Articles
তৃণমূলের পাশপাশি পিছিয়ে নেই বিজেপিও।
হুগলি,৫ মার্চ:- তৃণমূলের পাশপাশি পিছিয়ে নেই বিজেপিও। ভোটের দিনক্ষন কিংবা প্রার্থীদের নাম ঘোষনার আগেই দেওয়াল লেখা শুরু দিলো ভারতীয় জনতা পার্টি। হুগলি-চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিজেপি পৌরসভা ভোটের দেওয়াল লেখা শুরু করে দিলো। বিজেপির বক্তব্য আগে-পিছের ব্যাপার নয়, আমরা দেখলাম চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বেছে বেছে আমাদের দেওয়াল গুলোকে দখল করছে। তাই আমরা […]
রাজ্যসড়কের অনিয়ন্ত্রিত টোটো অটো বন্ধ করতে পরিবহন দপ্তরের অভিযান।
হুগলি, ৮ সেপ্টেম্বর:- দিন দিন টোটো অটো মোটর ভ্যানের দৌরাত্ম্য বেড়েই চলেছে।প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সড়কের ওপর বারং বার টোটো অটোর ওপর নিষেধজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যসড়কের ওপর দেদার চলছে টোটো অটো মোটর ভ্যান। শুক্রবার হুগলি পরিবহন দপ্তরের পক্ষ থেকে কমিশনারেটের বিভিন্ন এলাকায় বেআইনিভাবে রাজ্যসড়কের উপরে টোটো অটো ও মটর […]
শিবাজী সংঘের উদ্যোগে সুন্দরবন এলাকায় ইয়াসে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
হাওড়া, ২০ জুন:- হাওড়ার ইছাপুর শিবাজী সংঘের উদ্যোগে সুন্দরবন এলাকায় ইয়াসে ক্ষতিগ্রস্ত প্রায় পাঁচশত পরিবারের হাতে খাদ্যসামগ্রী, পানীয় জল, ওষুধ ও জামা কাপড় তুলে দেওয়া হয়। গত শুক্রবার ঘূর্ণিঝড় ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের মৌসুনি দ্বীপ এর দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রচুর ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছেছিল হাওড়ার ইছাপুর শিবাজী সংঘ। ওই ক্লাবের বেশকিছু কর্মকর্তা ও সক্রিয় সদস্যবৃন্দ […]







