সুদীপ দাস , ৩১ জানুয়ারি:- বিজেপি বলে আসলে কোন দল নেই! তৃণমূল থেকে দল ভারিয়ে বিজেপিকে তৈরী করতে হচ্ছে। তৃণমূলে বাতিল যারা তাঁরা আজ বিজেপির নেতা। আবার এটাও স্পষ্ট হচ্ছে যে তৃণমূল বলেও আসলে কোন দল নেই! দল ভাঙিয়ে তৃণমূল তৈরী হয়েছিলো। যেদিন যে যেমন এদিক-ওদিক চান্স পাচ্ছেন চলে যাচ্ছেন। তৃণমূল যেমন ভাঙা বেড়া দিয়ে লোক ঢুকিয়ে অনৈতিক কাজ করছিলো, বিজেপি সেই ভাঙা বেড়ার সুযোগ নিয়ে তৃণমূল থেকে লোক ঢোকাচ্ছে। সকালে তৃণমূল, বিকেলে বিজেপি ফারাক কিছু নেই! বর্তমান রাজ্য রাজনীতিতে শাসক দল ছেড়ে একের পর এক বিজেপিতে যোগদানকে এভাবেই ব্যাখ্যা করলেন সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী। আজ চন্দননগরে আয়োজিত বামেদের মহামিছিলে উপস্থিত হন সুজনবাবু। এদিন চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার থেকে বামেদের মহামিছিল শুরু হয়। লাল ঝান্ডা হাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল এগিয়ে চলে। জিটি রোড ধরে এই মিছিল ভদ্রেশ্বর বাবুবাজারে গিয়ে সমাপ্ত হয়।
Related Articles
শ্রমজীবী হাসপাতালে উঠল ধর্না, আপাতত অবস্থান স্থগিত।
হাওড়া, ১৩ এপ্রিল:- প্রায় ৩৬ দিনের মাথায় অবশেষে ধর্না উঠলো শ্রমজীবী হাসপাতালে। শনিবার জরুরি ভিত্তিতে বিশেষ সভা করে শ্রমজীবী হাসপাতাল সহযোগী মঞ্চ আপাতত অবস্থান স্থগিত করার সিদ্ধান্ত নেয়। হাসপাতাল সম্প্রসারণের জন্য বন্ধ ইন্দো-জাপান কারখানার খাস জমি শ্রমজীবী হাসপাতালকে দেওয়ার বিষয়ে দীর্ঘদিন যাবৎ ভূমি দফতরের সঙ্গে আলোচনা চলছিল। বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রার্থনা করে দ্রুত সমাধানের ব্যবস্থা […]
অনলাইনে রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে নাম নথিভুক্ত করার মেয়াদ বাড়ানো হলো।
কলকাতা, ৭ এপ্রিল:- রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে অনলাইনে নাম নথিভুক্ত করার সময় আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। অর্থ দফতরের মেডিক্যাল সেল এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের সুবিধা নিতে আগ্রহী অনেক সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপক এখনও স্বাস্থ্য প্রকল্পের বিশেষ পোর্টালের মাধ্যমে অনলাইনে নাম নথিভুক্ত করাননি। আগের […]
ডানকুনির খরিয়াল এলাকার কারখানায় ভয়াবহ আগুন।
চিরঞ্জিত ঘোষ , ৩ সেপ্টেম্বর:- হুগলি জেলার ডানকুনি থানার অন্তর্গত খরিয়াল এলাকার একটি কারখানায় বৃহস্পতিবার হটাৎ ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।এদিন খরিয়ালের রেলের দরজা জানালা তৈরির কারখানায় হটাৎ আগুন লেগে যায়।কালো ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র এলাকা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও ডানকুনি থানার পুলিশ।দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।এলাকায় বিদ্যুৎ […]





