কলকাতা , ৩০ জানুয়ারি:- রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষকে নিয়ে যাওয়ার জন্য দিল্লি থেকে চার্টার্ড বিমান পাঠিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ কারণ সবকিছু ঠিকঠাক থাকলে হাওড়ার ডুমুরজলার সভায় রবিবার অমিত শাহের হাত থেকেই হয়তো তাঁরা বিজেপি-র পতাকা তুলে নিতেন৷ কিন্তু দিল্লিতে বিস্ফোরণের জেরে অমিত শাহের রাজ্য সফর বাতিল হয়ে যায়৷ এই পরিস্থিতিতে তড়িঘড়ি রাজীব বন্দ্যোপাধ্যায়দের দিল্লি উড়িয়ে নিয়ে গিয়ে যোগদানের ব্যবস্থা করা হয়৷ এ দিন বিকেলেই বিশেষ বিমানে দিল্লি রওনা দেবেন তাঁরা৷ অমিত শাহের সঙ্গে বৈঠকের পর যোগদান পর্ব শেষে আজ রাতেই কলকাতায় ফিরে আসার কথা এই যোগদানকারী এই নেতাদের৷ রবিবার হাওড়ার সভাতেও উপস্থিত থাকবেন রাজীব, বৈশালী সহ নতুন যোগদানকারী প্রত্যেকেই৷ ভার্চুয়াল মাধ্যমে সভায় বক্তব্য রাখতে পারেন অমিত শাহ৷
Related Articles
বেলুড়ে শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার গৃহবধূ। থানায় এফআইআর।
হাওড়া, ৭ জুন:- গত ১৫ বছর আগে বিয়ে হয়েছিল গৃহবধূর। তাঁর দুই সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের ৬ মাস পর থেকেই বিভিন্ন কারণে শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ের পালপাড়া এলাকায়। অভিযোগ, সম্প্রতি শ্বশুরবাড়িতে অত্যাচারের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়। ধারাল ব্লেড দিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত করার ঘটনাও […]
ফের আগুন হাওড়ায়।
হাওড়া, ১২ জুলাই:- ফের আগুন হাওড়ায়। আজ ভোররাতের ঘটনা। সালকিয়া বাঁধাঘাটের বার্নিং ঘাট সংলগ্ন একটি তুলোর গোডাউনে ওই আগুন লাগে। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে হতাহতের খবর নেই। কিভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই ওই আগুন লাগে। […]
নিত্য যাত্রীদের হাতে আক্রান্ত দুন এক্সপ্রেসের যাত্রী।
হুগলি, ১০ ডিসেম্বর:- নিত্য যাত্রীরা অনেক সময় দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় উঠে যাতায়াত করে, এই নিয়ে দীর্ঘদিন ধরে নিত্য যাত্রীদের সাথে দূরপাল্লার যাত্রীদের বচসা লেগেই থাকে। এমনি সেই ঘটনার সাক্ষী রইল হাওড়া যোগ নগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস। প্রধানত শ্রীরামপুর,চন্দননগর ও ব্যান্ডেলের নিত্যযাত্রীরা দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামড়ায় যাতায়াত করেন। শনিবার হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস ছাড়ার […]




