কলকাতা, ২৯ জানুয়ারি:- রবিবার অমিত শাহের সভাতেই বিজেপিতে যোগ দিতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তীরা। রাজনৈতিক মহলে এই নিয়ে জোর জল্পনা চলছে। আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে রাজীব নিজেই সেই জল্পনা উস্কে দিয়েছেন। তিনি বলেন, একটা মানসিক প্রস্তুতির দরকার ছিল। তাই মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর সাত দিন অপেক্ষা করেছি। সেই মানসিক প্রস্তুতি আমি নিয়েছি। এটা ঠিক যে সংসদীয় গণতন্ত্রে মানুষের জন্য কাজ করতে গেলে একটি দলের ছত্রছায়ায় থাকতে হবে। নির্দল হয়ে বৃহত্তর স্বার্থে মানুষের জন্য কাজ করা যায় না।’ সেই সঙ্গে তৃণমূল থেকে বহিস্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া এবং হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী অমিত শাহের সভায় থাকবেন বলে জানা গেছে। ওইদিনই তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন। বিজেপির দাবি হাওড়া, হুগলি থেকে তৃণমূলের আরো বেশ কিছু নেতা ওই দিন বিজেপিতে যোগ দেবেন। যদিও এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
Related Articles
বাজারদর ঠিক রাখতে রিষড়া থানার নজরদারি।
তরুণ মুখোপাধ্যায়,২১ মার্চ:- করোনার মত ভয়ঙ্কর বিপর্যয়ে যাতে রাজ্যের সমস্ত় মানুষ নিরাপদে আতঙ্ক মুক্ত থাকতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন শুধু তাই নয় এই সুযোগে কেউ যেনো খাদ্য শস্যের কৃত্তিম অভাব না ঘটায় সে ব্যাপারে পুলিশ প্রশাসন কে কঠোর ভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন। যাতে সাধারণ মানুষ খাদ্য ও শাক সবজি ন্যায্য দামে […]
ভোররাতে হাওড়ার গোলাবাড়িতে শপিং মলে আগুন। কার্নিসে আটকে থাকা নাইট গার্ডকে উদ্ধার। হতাহতের খবর নেই।
হাওড়া , ১৮ জুন:- হাওড়ায় গোলাবাড়ির ডবসন রোডের একটি বহুতল শপিং মলে ( রাঘব প্লাজা ) আগুন। বৃহস্পতিবার ভোররাতে ওই আগুন লাগে। প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল জানিয়েছে, ওই মলে বিভিন্ন দোকান ছিল। মূলতঃ প্যানেল বোর্ড থেকেই ফলস সিলিংয়ে আগুন লাগে। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কলকাতা […]
পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি নতুন উপদেষ্টা পরিষদ গঠিত হলো।
কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির নতুন উপদেষ্টা পরিষদ গঠন হলো। নাট্য আকাদেমির সভাপতি পদে এলেন দেবশঙ্কর হালদার। এর আগে এই পদে ছিলেন মনোজ মিত্র। সভাপতি সহ্ ৪২ জন সদস্যের মধ্যে রয়েছেন ব্রাত্য বসু, অর্পিতা ঘোষ, অশোক মুখোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্য, শেখর সমাদ্দার, সম্রাট মুখোপাধ্যায় প্রমুখ। আজ তথ্য সংস্কৃতি দফতর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা […]







