কলকাতা ,২৮ জানুয়ারি;- সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষজনকে জীবনের মূল স্রোতে ফেরাতে রাজ্য সরকার তাদের চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে গৃহীত জাগ্রত বাংলা প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ একহাজারের বেশি প্রাক্তন মাওবাদী ও কেএলও জঙ্গিকে চাকরির নিয়োগপত্র তুলে দেন। কলকাতার ইনডোর স্টেডিয়ামে ওই অনুষ্ঠানে জাগ্রত বাংলা প্রকল্পে সমাজের মূল স্রোতে ফিরে আসা ৫৯৭ জন মাওবাদী, ৪১১ জন কেএলও জঙ্গির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক হিংসাযর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ৩৬ জন ও জঙ্গলমহলে খেলাধুলায় বিশেষ পারদর্শিতার জন্য ৪৯৯ জন কে নিয়োগপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁর ভাষণে রাজ্যের পুলিশ বাহিনীর কাজের ভূয়সী প্রশংসা করে পুলিশের শীর্ষকর্তাদের ধন্যবাদ দেন।পুলিশে বিভিন্ন পদে নতুন নিয়োগের পাশাপাশি পুলিশ কর্মীদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথাও তিনি ঘোষণা করেন। পুলিশের ‘কম্পেনসেশন পে লিভ’ ৫২ থেকে বাড়িয়ে ৬০ দিন করা হল। এদিন ভারচুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজারহাটে আদিবাসী ভবন, লেপচা ভবন, বনহুগলিতে বনরিনি মার্কেট কমপ্লেক্স, তারাপীঠে নবনির্মিত মহাতোরণ-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। এসবের পাশাপাশি পুলিশের মনোবল আরও চাঙা করতে তিনি তাদের বিভিন্ন বিষয়ে উজ্জীবিত করেন।
Related Articles
গোবরায় টিকিট কাউন্টার ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার তিন।
হুগলি, ১ অক্টোবর:- গতকাল রাতে গোবরার রেল স্টেশন রেলগেটে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, ভাঙচুর হয় টিকিট কাউন্টার।এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আজ হাওড়া আদালতে পাঠায় রেল পুলিশ। তিন অভিযুক্ত গোবরার বাসিন্দা। নাম শেখ সাইদুল ইসলাম, শেখ এবাদুল, এবং শুভজিৎ মন্ডল। উল্লেখ্য গতকাল রাত সারে নটা নাগদা আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস এর […]
শিলিগুড়ি মহকুমার ভুরিয়াখালি থেকে অবৈধ বালি বোঝাই ট্রাক সহ গ্রেফতার ২
শিলিগুড়ি , ২৩ এপ্রিল:- বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভুরিয়াখালিতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি বালি বোঝাই ট্রাক আটক করে। এবং চাকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পাড়ায় ওই ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। […]
সস্ত্রীক দ্বৈরথ, খুশির হাওয়া সিঙ্গুরের মান্না পরিবারে!
তরুণ মুখোপাধ্যায় , ৩ মে:- ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর সিঙ্গুরের ভূমি আন্দোলনের মাটি গেরুয়া ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল। তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেচারাম কে বলেছিলেন যে ভাবেই হোক আমাদের আন্দোলনের পুন্য ভূমি থেকে এই সমস্ত বহিরাগতদের বিদায় করতে হবে। শুধু বেচার হাতে নয় লড়াই এর জন্য হরিপালে ও তার সহধর্মিণী করবীর হাতে তুলে দিয়েছিল […]







