কলকাতা ,২৮ জানুয়ারি;- একাধিক সরকারি কর্মসূচি ও দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী ১ ফেব্রুয়ারি ৪ দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। নবান্ন সূত্রে খবর,মুখ্যমন্ত্রী ১ ফেব্রুয়ারি দুপুরের বিমানে শিলিগুড়ি পৌঁছবেন। সেখানে ২ তারিখ এক প্রশাসনিক সভায় তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন। ফালাকাটাতেও মুখ্যমন্ত্রীর এক প্রশাসনিক সভা করার কথা। ওইদিন আদিবাসীদের এক গণবিবাহ অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এরপর ৩ তারিখ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর এক সভা করার কথা। আলিপুরদুয়ার,জলপাইগুড়ি ও কুচবিহার-এই তিন জেলা নিয়ে তিনি এক রাজনৈতিক সভা করবেন। উল্লেখ্য, ২০১৬-র পর ৪ বছর বাদে আবার তিনি সেখানে সভা করবেন।
Related Articles
পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলার ছাড়পত্র দিলো সরকার।
কলকাতা , ২৯ জুলাই:- ১৫ ই আগস্ট পর্যন্ত জারি বিধিনিষেধে বাড়তি ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। আগামী শনিবার থেকে শুরু হতে চলা করনা বিধি নিষেধ এর ক্ষেত্রে রাজ্য সরকার সিনেমা হল খোলার ছাড়পত্র দিয়েছে। সব ধরনের কোভিড বিধি মেনে সর্বাধিক পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা যাবে বলে সন্ধ্যায় নবান্ন থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো […]
কোন্নগরের দুষ্কৃতী দৌরত্ব বাড়ায় ফাড়ির ওসিকে ধমক সাংসদের
হুগলি, ১৪ আগস্ট:- কোন্নগরে ঘটা সম্প্রতি গুন্ডারাজ এর ঘটনায় পুলিশ ইতিমধ্যে কোন্নগর থেকে গ্রেপ্তার করেছে দুই কুখ্যাত দুষ্কৃতীকে। এই ঘটনার পরেই শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন কোন্নগরে একটি রক্তদান শিবিরে সেখানে এসে আগে বলতে শোনা গেল গুন্ডারাজ কোনোমতেই বরদাস্ত করবেন না তিনি। কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন সংসদ। এই বিষয়ে সাংসদ করলেন বন্দ্যোপাধ্যায় বলেন, […]
২২ তারিখ রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে দেশজুড়ে অর্ধদিবস ছুটি ঘোষণা কেন্দ্রের।
কলকাতা, ১৮ জানুয়ারি:- কেন্দ্রীয় সরকার অযোধ্যায় আগামী ২২তারিখ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনে দেশ জুড়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। সরকারের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, ২২তারিখ দুপুর আড়াইটা পর্যন্ত সব কেন্দ্রীয় সরকারি অফিস, প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানে অর্ধদিবস ছুটি থাকবে। নির্দেশিকায় বলা হয়েছে, অযোধ্যায় রাম লালার প্রতিষ্ঠা সারা দেশ জুড়ে পালিত হবে। সরকারি কর্মচারীরা যাতে […]





