হাওড়া , ২৬ জানুয়ারি:- দেশের ৭২তম প্রজাতন্ত্র দিবস সাড়ম্বরে উদযাপিত হচ্ছে হাওড়াতেও। এই উপলক্ষে সকালে হাওড়ার শিবপুর পুলিশ লাইনসে এক বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়। দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। মার্চপাস্ট, অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে। এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হয় হাওড়া পুরসভাতেও। জাতীয় পতাকা উত্তোলন করেন পুর কমিশনার অভিষেক তিওয়ারি। হাওড়ায় ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের তরফ থেকেও এদিন প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও জেলার সর্বত্র এই দিনটি উদযাপিত হয়।
Related Articles
কোহলির বিরাট সাফল্যের রসায়ন ২০১২ সালের এশিয়া কাপ ।
স্পোর্টস ডেস্ক, ১ জুন:- আজ তিনি টিম ইন্ডিয়ার অধিনায়ক। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু কোন সিরিজের কোন ম্যাচ দিয়ে তাঁর সাফল্যের জয়যাত্রা শুরু হয়েছিল তা সামনে আনলেন বিরাট কোহলি। ২০১২ সালে বাংলাদেশে হয়েছিল এশিয়া কাপ। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়া টুর্নামেন্টের গ্রুপ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আর ম্যাচের বিরাট সাফল্যের পর কোহলিকে আর […]
গ্রামীন গ্রন্থাগার গুলিতে ৭৩৮ জন গ্রন্থাগারিক নিয়োগ করতে চলেছে রাজ্য।
কলকাতা, ৭ মে:- রাজ্যের সমস্ত গ্রামীণ গ্রন্থাগার গুলিতে ৭৩৮ জন গ্রন্থাগারিক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট দপ্তরের সচিব এ ব্যাপারে জেলা শাসক তথা লোকাল লাইব্রেরী অথরিটির চেয়ারম্যানদের দের চিঠি দিয়ে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন। সূত্রে জানা গেছে যে এই নিয়োগের ব্যাপারে আগামী ১৭ই মে বিজ্ঞপ্তি জারি করা হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার […]
মমতা ব্যানার্জি পাহাড়ে আগুন জ্বালাতে চাইছে: লকেট চ্যাটার্জি।
শিলিগুড়ি, ২ নভেম্বর:- বিহারে ভোটের প্রচার সেরে কলকাতা ফেরার পথে বাগডোগরার বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। এরপর তিনি বলেন যে রাজ্যে কোথাও কিঞ্চিত মাত্র উন্নয়ন করেননি রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধুমাত্র ভোট পাওয়ার লোভে হত্তধর মাহাতোকে মাওবাদী থেকে ছাড়িয়ে তৃণমূলের পদ দিয়েছে। মুখ্যমন্ত্রী তিনি পাহাড়ে আগুন জ্বালাতে চাইছেন। এবং জনতা ২০২১এ […]







