হুগলি , ২৪ জানুয়ারি:- বিধানসভা ভোটকে মাথায় রেখে আরামবাগের খানাকুলে প্রথম জনসভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর সভাকে সফল করার সঙ্গে সঙ্গে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে সভার আগেই জেলা জুরে পথসভা ও মিছিলের কর্মসূচী নিয়েছে। খানাকুলে নেত্রীর সভার আগে রবিবার শেওরাফুলি বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শ্রীরামপুর নবগ্রাম থেকে শেওড়াফুলি ফাঁড়ির মোড় পর্যন্ত বিরাট মিছিল করে কর্মী সমর্থকেরা। সেখানে বৈদ্যবাটি পুরসভার বিদায়ী কাউন্সিলররা ছাড়াও হাজির ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুই ও জেলা সম্পাদক সুবীর ঘোষ। অরিন্দম গুই বলেন, মুখ্যমন্ত্রীর সভায় লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়বে। বিজেপির অপমানের জবাব দেবে।
Related Articles
রিষড়ায় চারশোর খাসিতে মুরগিও ফ্রী , প্রতিদ্বন্দ্বীদের অভিযোগ গলা কাটছে ছাগলের।
হুগলি , ১২ জুলাই:- ৪০০ টাকায় ১ কেজি খাসি, সঙ্গে আবার ৪০০গ্রাম মুরগি ফ্রী !! কি ভাবছেন , লকডাউনের বাজারে এটা সম্ভব নাকি ? লকডাউন কেনো বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এটা কোনদিনই সম্ভব নয় ! কিন্তু নিজের খাসির মাংসের দোকানে এই মর্মে নোটিশ ঝুলিয়ে দেদার ক্রেতা টানছেন রিষড়ার একটি খাসির মাংসের দোকান। দোকান মালিক যুগনু কুরেশির […]
মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর, ক্লাব তাঁবুতে আসছে আইলিগ ।
স্পোর্টস ডেস্ক , ১৭ সেপ্টেম্বর:- এবার মোহনবাগান সমর্থকদের জন্য খুশির খবর বয়ে আনতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। দ্বিতীয়বার আইলিগ (I League) চ্যাম্পিয়ন হওয়ার পরও যে ট্রফি ছুঁয়ে দেখার জন্য মোহনবাগান সমর্থকরা অধীর আগ্রহে এতদিন ধরে অপেক্ষা করছেন, অবশেষে সেই আই লিগ ট্রফি আসতে চলেছে মোহনবাগান তাঁবুতে। আপাতত যা পরিকল্পনা, তাতে ১৭ অক্টোবর মোহনবাগান তাঁবুতে এসে আই […]
ব্যবসায়ীর গোডাউনে ঢুকে প্রায় কোটি টাকা লুঠ ব্যাঁটরায়।
হাওড়া, ৮ ফেব্রুয়ারি:- প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীর গোডাউনে ঢুকে প্রায় এক কোটি টাকা লুঠ করে পালালো দুষ্কৃতিরা। হাওড়ার ব্যাঁটরা এলাকার ঘটনা। তিন দুষ্কৃতি এসেছিল বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। হাওড়া ব্যাঁটরা থানা এলাকায় একটি গোডাউনে ঢুকে ব্যবসায়ীর এক কোটি টাকা লুঠ করে পালালো দুষ্কৃতীরা। […]




