হুগলি , ২৩ জানুয়ারি:- নেতাজীর সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ১২০ ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করলো শেওড়াফুলি বিজেপির মন্ডলের কর্মীরা। কয়েকশো মহিলা কর্মীরা পা মেলায় এই শোভাযাত্রায়। শ্রীরামপুর নগাড় মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়, শেষ হয় শেওড়াফুলি রেলপার্কে। ১২০ ফুটের জাতীয় পতাকা দেখতে জিটি রোড়ের দুধারে ভীড় জমান সাধারন মানুষ।
Related Articles
হাওড়ায় গেঞ্জির কারখানায় আগুন।
হাওড়া, ২০ জুন:- হাওড়ার সালকিয়ার নন্দীবাগান এলাকায় শনিবার রাতে একটি গেঞ্জির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর নেই। দমকল সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ চারতলা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। সেখানে হোসিয়ারি সামগ্রী মজুত ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে […]
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা।
হাওড়া,৬ ডিসেম্বর:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা। শুক্রবার দুপুর নাগাদ দ্বিতীয় হুগলী সেতু টোল প্লাজায় ঢোকার মুখে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টাটা ৪০৭ গাড়িকে ধাক্কা মারে। যদিও বাসে থাকা পড়ুয়ারা সকলেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। মন্দিরতলা আউট পোস্টের পুলিশ কর্মীরা দ্রুত সেখানে চলে আসেন। খবর দেওয়া হয় […]
স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর তোলা অভিযোগ ওরালো কমিশন।
কলকাতা, ১১ জুলাই:- পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর কর্তৃপক্ষের তোলা অভিযোগ উড়িয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি দাবি করেছেন শুধু স্পর্শকাতর নয় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা আগেই দেওয়া হয়েছিল। পাশাপাশি বাহিনীর কাছে বুথের তালিতা না থাকলে তারা সেখানে পৌঁছল কিকরে তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্য নির্বাচন কমিশনার। […]









