হুগলি , ২১ জানুয়ারি:– প্রেম প্রণয় নিয়ে বচসা বিবাদের জেরে মদের আসরে এক বন্ধু অপর বন্ধুর বুকে বোতল ভেঙে ঢুকিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার রাত নটা নাগাদ ঘটনাটি ঘটেছে মানকুন্ডু স্টেশন লাগোয়া একটি আবাসনে। পুলিশ জানিয়েছে আহতের নাম পার্থ বন্দ্যোপাধ্যায়। বছর তিরশের পার্থ একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কর্মী। তিনি মানকুন্ডুর ওই আবাসনে ঘর ভাড়া নিয়ে থাকতেন।অভিযুক্তের নাম মহন্মদ ইমরান আহমেদ। সে চন্দননগরের তালডাঙার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে পুলিশ ওই আবাসন থেকে জখম রক্তাক্ত অবস্থায় পার্থকে উদ্ধার করে। চন্দননগর হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত মহন্মদ ইমরানকে আটক করে।
Related Articles
শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে রেলগেটের বেহাল দশা , প্রতিবাদে আন্দোলনে তৃণমূল।
হুগলী,১৮ জানুয়ারি:- রেলের অধীন শেওড়াফুলি তারকেশ্বর লাইনের ৪ নম্বর রেল গেটের রাস্তার বেহালদশা। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত। অভিযোগ নিত্যদিন ঘটছে দূর্ঘটনা। রাস্তার বেহালদশা, অবিলম্বে রাস্তা সারাইয়ের প্রতিবাদে শেওড়াফুলি ৪ নম্বর রেল গেটের সামনে বিক্ষোভ তৃনমূল কর্মীদের। তৃনমূল নেতা কর্মীরা মঙ্গলবার সকালে নিজেরাই রাস্তায় ছোট ইট, বালি ফেলে রাস্তার গর্ত বুঝিয়ে প্রতিবাদ করে। বৈদ্যবাটি পুরসভার প্রশাসক […]
যেকোন ভোটদাতাকেই রাজনৈতিক দলগুলি প্রার্থীর পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ করতে পারবে।
কলকাতা , ২৩ মার্চ:- উপযুক্ত পোলিং এজেন্ট পেতে সমস্যা নিয়ে বেশ কিছু প্রার্থীর করা আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এদের নিয়োগ এর নিয়ম কানুন কিছুটা শিথিল করেছে। এখন থেকে কোন বিধানসভা কেন্দ্রের যে কোন ভোটদাতা শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীর পোলিং এজেন্ট হতে পারবেন। এতদিন পর্যন্ত কোনও বুথে পোলিং এজেন্ট হিসাবে সেই বুথের অথবা পার্শ্ববর্তী বুথের ভোটদাতাদেরই […]
সবুজ অভিযান , বৃক্ষরোপণ কর্মসূচি হাওড়ায়।
হাওড়া, ২৫ জুলাই:- আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানো অপরিহার্য। বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে গাছ বসানো অত্যন্ত জরুরি। অতিসম্প্রতি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অসংখ্য গাছ পড়ে নষ্ট হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই নতুন করে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করার প্রয়োজন রয়েছে। আর এই প্রয়োজনীয়তার কথা বিষয়টি সামনে রেখেই রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী […]









