কলকাতা , ২১ জানুয়ারি:- কালিয়াগঞ্জ মহাকুমা হাসপাতালকে আরও বড় করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ৬০ শয্যার এই হাসপাতালে শয্যা সংখ্যা বাড়িয়ে করা হলো ২৫০। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্নে তিনি বলেন উত্তর দিনাজপুরের এই এলাকায় হাসপাতাল আরো উন্নত মানের হলে উত্তর এবং দক্ষিণ দুই দিনাজপুরের মানুষ উপকৃত হবেন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগেই বিধানসভা উপনির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের জিতে নিয়েছিল। তাই এখানকার মানুষকে এই উপহার দিলেন মুখ্যমন্ত্রী।
Related Articles
তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি হয়েছে পাচার কাণ্ডে , সবে শুরু , এরপর কাউকে ছাড়া হবে না – দিলীপ ঘোষ।
চিরঞ্জিত ঘোষ , ৩১ ডিসেম্বর:- সিবিআই রেড নিয়ে দিলীপ ঘোষ বললেন,সকালে খবর পেলাম অমিত মিশ্রের বাড়িতে সিবিআই রেড করেছে। তৃনমূলের যুব নেতা খুব বিখ্যাত নেতা অমিত মিশ্র। আপনাদের এখানে গরু পাচার বালি পাচার কয়লা পাচারের করিডোর আছে। গরু কয়লা বালি থেকে কাটমানি নেওয়া হয়। সেই কাটমানি চলে যায় কালিঘাটে। সেই টাকায় সাত কোটি টাকার বাড়ি […]
বনধ ব্যর্থ করতে রাস্তায় নামা মানুষকে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন তৃণমূলের।
হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- বাংলা বনধ সফল করতে একদিকে যেমন বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন, পাশাপাশি এর বিপরীত চিত্র দেখা গেল হাওড়ায়। এদিন বাংলা বনধকে উপেক্ষা করে বনধ ব্যর্থ করতে যারা পথে নেমেছেন তাদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজ সকালে এমন ছবি দেখা গেল হাওড়ায়। হাওড়া ব্রিজে বাসচালক ও অন্যান্য গাড়ি চালকদের হাতে […]
ভোটের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
হুগলি , ৮ মার্চ:- সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপি দলে। কলকাতার রাজ্য বিজেপির কার্যালয়ে দিলীপ ঘোষ, মুকুল রায়, লকেট চ্যাটার্জী, শুভেন্দু অধিকারীর সহ বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দেন সিঙ্গুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বিধানসভা ভোটের […]







