হাওড়া , ১৯ জানুয়ারি:- আমরা এখানে রাজনীতি করতে আসিনি। এক কন্যাহারা মায়ের সাথে দেখা করতে এসেছি। মঙ্গলবার হাওড়ার নাজিরগঞ্জের পোদড়ায় মৃত কলেজ ছাত্রীর বাড়িতে পরিবারের সঙ্গে দেখা এসে বাধা পেয়ে এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। পাশাপাশি তিনি অভিযোগ করেন, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার লোকজন মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলতে দেখা করতে গেলে তাঁদের বাধা দেয়। তিনি অভিযোগ করেন নির্মীয়মান বাড়ি থেকে ওই কলেজ ছাত্রীর ওড়না ও অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে সেটির মালিক ওই নেতা। এছাড়াও পুলিশের বিরুদ্ধে কাজে ঢিলেমি দেওয়ারও অভিযোগ করেন তিনি। নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়ার পরেও কেন পুলিশ মেয়েটিকে খুঁজে পেল না সেই প্রশ্নও তোলেন তিনি। আগামী দিনে বিষয়টি নিয়ে রাজ্যপালের সাথে দেখা করবেন এবং জাতীয় মহিলা কমিশনেও জানাবেন বলেও এদিন জানান অগ্নিমিত্রা। উল্লেখ্য, এদিন হাওড়ার নাজিরগঞ্জ এলাকার পোদরায় মৃতা ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে দেওয়া হলনা বিজেপির মহিলা মোর্চা সভাপতি অগ্নিমিত্রা পলকে।
Related Articles
স্কুল খোলার আগে প্রস্তুতি স্কুলে স্কুলে।
হুগলি, ১৫ নভেম্বর:- স্কুল খোলার প্রস্তুতি চলছে স্কুলে স্কুলে। সারা রাজ্যের পাশাপাশি আরামবাগ মহকুমার প্রতিটি স্কুলেই স্যানিটাইজার থেকে শুরু করে ব্লিচিং দেওয়া হয় ও ক্লাসরুম ঝাড়াই চলে।ছাত্র ছাত্রীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে সব রখম ব্যবস্থা নেয় স্কুল কর্তৃপক্ষ। এই দৃশ্য দেখা যাচ্ছে আরামবাগ মহকুমার রামনগর অতুল বিদ্যালয় থেকে শুরু করে আরামবাগ গালস স্কুল, বয়েজ […]
বাংলা শস্য বীমায় আলু চাষের জন্য প্রিমিয়াম দেবে রাজ্য।
কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- এবার থেকে বাংলা শস্য বিমায় আলু চাষের জন্যও প্রিমিয়াম দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবারের প্রস্তাবিত বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, অন্যান্য শস্যের মতো আলুর চাষেরও বাংলা শস্য বিমা যোজনাতে বিমার প্রিমিয়াম দেবে রাজ্য সরকার। এই খাতে আরও […]
চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু। ঘটনায় গ্রেফতার ২।
হাওড়া,৭ মার্চ :- শুক্রবার চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছিল এক যাত্রীর। ওই ঘটনায় তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করেছে জিআরপি। পাওয়া গিয়েছে মৃতের পরিচয়। ঘটনাটি ঘটেছিল শুক্রবার বিকেল ৪টে নাগাদ বালি ও উত্তরপাড়া স্টেশনের মাঝে। জিআরপি খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে মৃতের পরিচয় জানা যায়। আপ মালদা […]








