সুদীপ দাস , ১৮ জানুয়ারি:- শ্রম কোড বাতিল, জনবিরোধী কৃষি আইন বাতিল, প্রস্তাবিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবীতে বাম ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের আহ্বানে আইন অমাম্য কর্মসুচি পালিত হলো চুঁচুড়ায়। এদিন চুঁচুড়ার আখনবাজারে কয়েকহাজার বাম কর্মী-সমর্থক জমায়েত হয়। সেখানে প্রথমে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন জেলার বাম নেতৃত্বরা। এরপর সেখান থেকে মিছিল সহকারে তাঁদের আইন অমান্য কর্মসূচি শুরু হয়। মিছিল চুঁচুড়া ঘড়ির মোড় থেকে পুলিশ লাইনের দিকে এগিয়ে চলে। দুটি ব্যারিকেড ভাঙলেও পুলিশ লাইনের কাছে ৩য় ব্যারিকেডে বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। সেখানে বেশকিছুক্ষন পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি চলে। এরপর সকলকে সমঝোতাপূর্ণ গ্রেপ্তার করে নিস্বার্থ মুক্তি দেয় পুলিশ। এদিন সিটুর হুগলি জেলা সভাপতি মলয় সরকার বলেন আমাদের লড়াই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। কেন্দ্রের ও রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
Related Articles
মোহনবাগান দিবসে অঞ্জন মিত্র পুরস্কার প্রদান।
স্পোর্টস ডেস্ক , ২৬ জুলাই:- এবার প্রথম কোনও ২৯ জুলাই যেখানে মোহনাবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে ছাড়া মোহনবাগান দিবস পালন হতে চলেছে। গত বছর নভেম্বরের এর পড়ন্ত দুপুরে অঞ্জন মিত্র প্রয়াত হন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘ ১৯৯৫ সাল থেকে দীর্ঘ ২৩ বছর ধরে ক্লাব প্রশাসনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। প্রয়াত সচিব অঞ্জন […]
পরাক্রম দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী নেতাজির মূর্তি উদ্বোধন করেন।
কলকাতা , ২৩ জানুয়ারি:- নেতাজীর জন্মদিন এবছর পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই পরাক্রম দিবসে কলকাতায় উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির সঙ্গে নেতাজী ভবনে উপস্থিত হয়েছিলেন তিনি। সেখান থেকে হাজির হন ঐতিহ্যবাসী ন্যাশনাল লাইব্রেরিতে। দুপুর তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে তিনি হেলিকাপ্টারে রেস কোর্সে পৌঁছান। সেখান থেকে প্রধানমন্ত্রী […]
বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিন দিল ইসলামপুর মহকুমা আদালত।
ইসলামপুর , ২৩ জুলাই:- চোপড়া কান্ডে ধৃত বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিন দিল ইসলামপুর মহকুমা আদালত। ইসলামপুর মহকুমা আদালতের এসিজেএম কোর্টে বিচারক মহুয়া রায় বসু ১০ হাজার টাকার বিলবোর্ডে জামিন মঞ্জুর করেন। জামিন পেয়েই বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দোপাধ্যায় বলেন, চোপড়ার কিশোরী খুনের ঘটনায় তাদের সুবিচারের জন্য একদিন দুদিন নয় একছর […]



