হাওড়া , ১৬ জানুয়ারি:- এদিন হাওড়া লিলুয়া চকপাড়া এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যারা এ ধরনের কথাবার্তা বলছে তারা সকলেই সুখের পাখি দুঃখের সময় তাদের দেখা মেলে না। তারা শুধু ক্ষমতার লোভে দল করেছেন। যেই ডিপার্টমেন্টে কন্টাকটার এর সংখ্যা বেশি সেখানকার মন্ত্রিত্ব না দিলেই তারা হয়েছেন বেসুরো। শেষ সময়ে এসে তাদের মনে পড়েছে রাজ্যের বিভিন্ন সমস্যার কথা। একসময় তারাও তো মন্ত্রী ছিলেন তখন কেন এই সমস্ত সমস্যাগুলো দূর করেননি। শেষ সময়ে এসে পেছন থেকে ছুরি মারছেন দলকে। টাকার লোভ দেখিয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহ তাদের বলছেন নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা। আর তারাও টাকার লোভে সেই বুলবুলে পরিণত হচ্ছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এক ইঞ্চিও জমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবে না। দুশোর বেশি আসন নিয়ে আবারও পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস।
Related Articles
টিকিয়াপাড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশের দাবি গ্রেফতার ১০। ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বললেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া,২৯ এপ্রিল:- লকডাউন ভেঙেছিলেন এলাকার মানুষেরা। এতে বাধা দিয়েছিল পুলিশ। এর জেরে মঙ্গলবার হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের উপর আক্রমণ হয়েছিল। এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছিল। এই ঘটনায় আহত হন দুই পুলিশকর্মী। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনার পর বুধবার ভোররাতে পুলিশের বিশাল বাহিনী ওই এলাকায় ঢোকে। সেখান থেকে এই ঘটনায় ১০ অভিযুক্ত গ্রেপ্তার করে […]
হিজাব ইস্যুতে গর্জে উঠল কামারহাটি।
উঃ২৪পরগনা, ২৪ ফেব্রুয়ারি:- হিজাব ইস্যুতে গর্জে উঠল কামারহাটি। বৃহস্পতিবার দুপুরে কামাহাটির রথতলা মোড়ে এলাকার বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে ওই পুরসভার সমস্ত তৃণমূল পার্থী সহ সমস্ত মুসলিম সম্প্রদায়ের মহিলাদের উপস্থাপিততে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মদন মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন, প্রাক্তন পুরপ্রধান গোপাল সাহ, বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা। এদিন এলাকার বিধায় এলাকার সমস্ত মুসলিম […]
জমায়েত রুখতে ডানকুনিতে ওড়ানো হলো হিলিয়াম বেলুন।
চিরঞ্জিত ঘোষ,২৬ এপ্রিল:- লকডাউন যথাযথ মানা হচ্ছে কিনা তা দেখার জন্য ডানকুনি পুর এলাকায় হিলিয়াম বেলুনের সাহায্য নেওয়া হলো ।এই হিলিয়াম বেলুনে ক্যামেরা ফিট করা আছে সেই ক্যামেরা এলাকার ছবি পাঠাচ্ছে এবং সেই ছবি দেখে পুলিশ সঙ্গে সঙ্গে যেখানে মানুষ ভিড় করছে সেখানে পৌছে গিয়ে ব্যবস্থা নিচ্ছে।। এ বিষয়ে বলতে গিয়ে ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান […]




