চিরঞ্জিত ঘোষ,২৬ এপ্রিল:- লকডাউন যথাযথ মানা হচ্ছে কিনা তা দেখার জন্য ডানকুনি পুর এলাকায় হিলিয়াম বেলুনের সাহায্য নেওয়া হলো ।এই হিলিয়াম বেলুনে ক্যামেরা ফিট করা আছে সেই ক্যামেরা এলাকার ছবি পাঠাচ্ছে এবং সেই ছবি দেখে পুলিশ সঙ্গে সঙ্গে যেখানে মানুষ ভিড় করছে সেখানে পৌছে গিয়ে ব্যবস্থা নিচ্ছে।। এ বিষয়ে বলতে গিয়ে ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানালেন যে এই বিপদের দিনে মানুষকে বুঝতে হবে যে করোনা কে যদি জয় করতে হয় তবে আমাদের লক ডাউন মানতে হবে। যার জন্য আমরা পুলিস প্রশাসন সাহায্য নিয়েছি।এছাড়াও আমাদের ডানকুনি পুরসভার যে বর্ডার গুলি আছে যেখান থেকে কলকাতা উত্তর ২৪ পরগনা এবং হাওড়ার মানুষজন যাতায়াত করে । সেই সমস্ত পয়েন্টগুলোতে পুলিশ পাহারা বসেছে তার সঙ্গে সঙ্গে ডানকুনি পৌরসভার কর্মীদেরও সেই কাজে লাগানো হয়েছে ।কোন এলাকা থেকে কোন গাড়ি আসছে কোথায় যাচ্ছে কি কারনে তারা আসছে প্রয়োজনীয় তথ্য তাদের থেকে জানা হচ্ছে এবং সেগুলো কে লিপিবদ্ধ করা হচ্ছে ।
পরবর্তীকালে এই ডিটেলসএইগুলো কাজে আসবে বলে প্রশাসন মনে করছে। তার সঙ্গে সঙ্গে এলাকার বাজার এলাকা গুলিতে বেশকিছু অবিবেচক মানুষজন বাজার যাবার নাম করে অহেতুক ভিড় জমাচ্ছেন। এবং নানা বাহানায় তারা রাস্তায় ঘুরছে।এর জন্য ডানকুনি পুরসভা সিদ্ধান্ত নিয়েছে এলাকার বাজার দোকান গুলি বন্ধ রাখার। অত্যাবশ্যকীয় পন্য এর দোকানগুলি ছাড়া অন্যান্য সমস্ত দোকানপাট বন্ধ থাকবে এ ব্যাপারে বলতে গিয়ে জেলা পরিষদের পূর্ত বিভাগের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানান যে কিছু অবিবেচক মানুষকে বারবার অনুরোধ করা সত্ত্বেও রাস্তায় অকারণে ঘুরে বেড়াচ্ছিলেন। আমাদের জানতে হবে আমরা করোনা কে না করোনা আমাদের জয় করবে এটা আমাদের জানা দরকার এইটাই কিছুতেই মানতে চাইছিলেন কিছু মানুষ । যার জন্য বৃহত্তর মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এখানকার বাজার দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। যে সমস্ত প্রয়োজনীয় পণ্য কাঁচা শাক-সবজি যাতে সহজেই বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন বিভিন্ন জায়গায় গাড়ির বন্দোবস্ত করা হয়েছে। আমাদের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, কিন্তু এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে গেলে আমাদের এই কষ্ট সহ্য করতে হবে ।আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই অনুরোধ করেছেন ।এবং যাতে এই বিপদের দিনে মানুষ ঘরে থাকে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে ।এবং আমরা মনে করি যে যদি এই নিয়মকানুনগুলো মেনে চলি তো খুব শীগ্রই করোনার মতো ব্যাধি আমাদের দেশ থেকে চির বিদায় নেবে।Related Articles
হাওড়ায় করোনার কন্টেনমেন্ট জোনগুলিতে জীবাণুমক্তকরণের কাজ শুরু করল পুরনিগম।
হাওড়া,১১ মে:- হাওড়ায় করোনার কন্টেনমেন্ট জোনগুলিতে এবার জীবাণুমক্তকরণের কাজ শুরু করল পুরনিগম।ওইসব এলাকায় বসবাসকারী মানুষদের যাতে কোনও সমস্যা না হয় তারজন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর পাশাপাশি হাওড়া পুরনিগমও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। কন্টেনমেন্ট জোনে নমুনা সংগ্রহ, চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি জীবাণুমুক্তকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুর কমিশনার ধবল জৈন জানান, […]
সাঁতরাগাছিতে স্যানিটাইজার তৈরির কারখানায় আগুন।
হাওড়া, ১৮ জুন:- হাওড়ার সাঁতরাগাছিতে এ টি ঘোষ রোডে একটি স্যানিটাইজার তৈরির কারখানায় শনিবার দুপুরে আগুন লাগে।ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জনবসতি এলাকায় কেমিক্যাল কারখানা ও কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে কারখানার বৈধতা নিয়েও। আতঙ্কিত এলাকার মানুষ। শর্ট সার্কিট থেকে আগুন […]
৭৪ দিন পর রপ্তানি চালু হলো ভারতের দ্বিতীয় বৃহৎ মহদীপুর সীমান্তে।
মালদা, ৪ জুন:- সরকারি সমস্ত নিয়ম মেনে লকডাউনের প্রায় ৭৪ দিন পর রপ্তানি চালু হলো ভারতের দ্বিতীয় বৃহৎ মহদীপুর সীমান্ত দিয়ে বাণিজ্য। প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় রপ্তানি। ৫০ জন চালককে হোম কোয়ারেন্টিনে রাখা হবে বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়ার জন্য। ১৫ দিন ধরে লরিচালকরা বিভিন্ন পণ্য নিয়ে যাবে বাংলাদেশে। দ্বিতীয় ধাপে এই চালকরা […]







