হুগলি , ১৫ জানুয়ারি:- আগামীকাল নাকি বেসুরো শতাব্দীরায় দিল্লি যাচ্ছেন? এই নিয়ে বলতে গিয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং জানান শতাব্দী রায় নিজের মুখেই বলেছেন তিনি দলে থেকে কাজ করতে পারছেন না। এখন যদি উনি বিজেপিতে যান এবং আমাদের দলের নেতৃত্বে যদি তাকে বিজেপিতে নেয় তাহলে আমার বলার কি থাকতে পারে। আজ বিকালে রিষড়ার ওয়েলিংটন জুট মিলের গেটে এক জনসভায় এসে অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল শিশির অধিকারী কি বিজেপিতে যাচ্ছে এ প্রসঙ্গে বলতে গিয়ে অর্জুন বাবু জানান যে শিশির দার মতন সিনিয়র লিডার যেভাবে তৃণমূলে অপমানিত হচ্ছেন তাতে তার এক দিনও আর দলে থাকা উচিত নয়। তিনি নিশ্চিত অধিকারী পরিবারের আবারো পদ্মফুল ফুটবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামল বসু, রাজ্য বিজেপি মহিলা সভানেত্রী শশী সিং মন্ডল সভাপতি বিজয় পান্ডে।
Related Articles
সোমবার থেকে বন্ধ হতে চলেছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন।
হাওড়া , ৭ মে:- করোনা পরিস্থিতিতে গত বছর ১৮ মার্চ থেকে বন্ধ হয়েছিল শিবপুরের বোটানিক্যাল গার্ডেন। তারপর প্রায় দীর্ঘ আট মাস পর ১ ডিসেম্বর থেকে প্রাতঃভ্রমণকারীদের জন্য কোভিড বিধি মেনে খোলা হয়েছিল গার্ডেন। পরে জানুয়ারি থেকে সাধারণ ভ্রমণকারীদের জন্য খুলে দেওয়া হয়েছিল বোটানিক্যাল গার্ডেন। এবছর করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। এর জেরে আগামী ১০ […]
এলাকার দুস্থ মানুষদের পাশে শেওড়াফুলির বিবেকপল্লী অভিযান সংঘ।
হুগলি,১৩ এপ্রিল:- করোনার মত মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য সারা বিশ্ব আজ ঐক্যবদ্ধ। বিপন্ন মানব সমাজের পাশে সবাই দাঁড়াচ্ছেন । বিশেষ করে এই সংকটের দিনে দিন আনি দিন খাই রোজকার উপায় দিন চালান যেসব মানুষ আছেন তারা আজ মহা সঙ্কটের মধ্য দিন গুজরান করছেন। তাই এসব মানুষদের পাশে রাজ্য সরকার যেমন সাহায্য করছে তার সঙ্গে […]
অভিনব ভাবে পালিত হলো জন্মদিন।
হুগলি,১৬ এপ্রিল:- করোনার মত মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য সারা বিশ্ব আজ ঐক্যবদ্ধ। বিপন্ন মানব সমাজের পাশে সবাই দাঁড়াচ্ছেন । বিশেষ করে এই সংকটের দিনে দিন আনি দিন খাই রোজকার উপায় দিন চালান যেসব মানুষ আছেন তারা আজ মহা সঙ্কটের মধ্য দিন গুজরান করছেন।তাই এসব মানুষদের পাশে রাজ্য সরকার যেমন সাহায্য করছে তার সঙ্গে সঙ্গে […]



