কলকাতা , ১৩ জানুয়ারি:- পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। পুরসভার সাম্মানিক স্বাস্থ্যকর্মী ও ফার্স্ট টায়ার সুপারভাইজারদের মাসিক ভাতা বেড়েছে। বুধবার একথা জানান পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সাম্মানিক স্বাস্থ্যকর্মীদের মাসিক ভাতা ৩১২৫ টাকা থেকে বাড়িয়ে ৪৫০০ টাকা করা হয়েছে। এর পাশাপাশি ফার্স্ট টায়ার সুপারভাইজারদের মাসিক ভাতা ৩৩৩৮ টাকা থেকে বাড়িয়ে ৬৫০০ টাকা করা হয়েছে। অবসরের পর তাদের তিন লাখ টাকা দেওয়া হবে। রাজ্যের ১১৮ টি পুরসভা ও ৭ টি পুর নিগমের প্রায় ৩০ হাজার অস্থায়ী স্বাস্থ্যকর্মী এর ফলে উপকৃত হবেন। টুইট করে ফিরহাদ জানান, কোভিড পরিস্থিতি দেখিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্য কর্মীদের গুরুত্ব ও অপরিহার্যতা। এই পরিস্থিতিতে তারা প্রতিনিয়ত লড়াই করে চলেছে। পুরসভার স্বাস্থ্য কর্মীদের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে রাজ্যের অর্থ দফতর অনুমোদন দিয়েছে। উল্লেখ্য এর আগে আশা কর্মী ও আইসিডিএস কর্মীদের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।
Related Articles
নদীয়া রানাঘাট সিদ্ধেশ্বরী তলার সুহৃদ সংঘের এবারের থিম হোগলা পাতার মন্ডপ।
নদীয়া, ১ অক্টোবর:- রানাঘাট সিদ্ধেশ্বরী তলায় এই বারে দুর্গাপুজো হতে চলেছে হোগলা পাতার মন্ডপ। এবছর 66 তম বর্ষে তারা পদার্পণ করেছে। সুন্দরবন থেকে হোগলাপাতা এনে তারা এই ধরণের মন্ডপ করতে চাইছেন। পাশাপাশি পুজোর আগে থেকেই নানা প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। আয়োজকদের কাছ থেকে জানা যায়, পাতার দাম খুব বেশি না হলেও, তা সংগ্রহ করা, […]
নায়িকা হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছি , রাজনৈতিক নেত্রী হিসাবেও মানুষের স্বীকৃতি আদায় করবো – সায়ন্তিকা।
বাঁকুড়া , ৯ মার্চ:- আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি আজ বাঁকুড়া নিজের বিধানসভা কেন্দ্রে আসেন। তিনি এখানে মা মহামায়া মন্দিরে পুজো দিয়ে তাঁর প্রচার পর্ব শুরু করেন। তাঁর আগমনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন মিনতী মিশ্র । আজ বাঁকুড়া […]
দমকলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, কলকাতা থেকে গ্রেফতার মহিলা সহ দুই।
হাওড়া, ৫ ডিসেম্বর:- দমকলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। কলকাতার নেতাজি নগর থেকে গ্রেফতার মহিলা সহ দুই। দমকল বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে। কলকাতার নেতাজি নগর এলাকা থেকে শুভাশিস দে ও মিতা বন্দ্যোপাধ্যায় নামের দু’জনকে গ্রেফতার করেছে হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ। অভিযোগ, ২০১৭-১৮ সালে হাওড়ার উলুবেড়িয়ার […]








