কলকাতা , ১০ জানুয়ারি:- নরেন্দ্র মোদীর গুজরাট মডেল ফেক বলে কটাক্ষ করল তৃণমূল। শুধু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেই বাংলার থেকে অনেক পিছিয়ে বিজেপি শাসিত গুজরাট। শিশু স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরে রবিবার তৃণমূল টুইট করে জানায়, নবজাতক শিশু মৃত্যুর হার বাংলার থেকে অনেক বেশি গুজরাটে। গুজরাটে শিশু মৃত্যুর হার ৩১.২, যা বাংলার ২২ এর তুলনায় অনেকটাই বেশি। ৫ বছরের নিচে শিশু মৃত্যুর হার গুজরাটে ৩৭.৬, বাংলায় তা ২৫.৪। তৃণমূলের দাবি, বাংলার তুলনায় গুজরাটের শিশুরা অনেক বেশি অপুষ্টির শিকার। এছাড়াও সরকারি হাসপাতালের শয্যা ঘনত্বের দিক থেকেও দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। গুজরাটের সরকারি হাসপাতালে আইসিইউয়ের সংখ্যার ৪ গুণ বেশি আইসিইউ রয়েছে বাংলার সরকারি হাসপাতালে। এই তথ্য তুলে ধরে তৃণমূলের দাবি, নরেন্দ্র মোদীর গুজরাট মডেল ফেক। যদিও বিজেপি নেতারা বারবারই দাবি করে আসছেন ক্ষমতায় এলে বাংলাকে গুজরাট বানাবেন তারা। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন, বাংলাকে কখনোই গুজরাট বানাতে দেবেন না।
Related Articles
হাওড়া পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপির।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- কলকাতা পুরভোটের মতো যদি একইভাবে হাওড়াতেও নির্বাচনে সন্ত্রাস হয় তাহলে হাওড়াতেও একই ফল হবে। নতুন করে আমাদের বলার কিছু নেই। কিন্তু যদি আগামী হাওড়া পুরভোটে সাধারণ মানুষ তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে এখানে বিজেপি ভালো ফল করবে। শনিবার ২৫ ডিসেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে হাওড়া […]
এবার কমিশনে বিজেপি।
কলকাতা , ২৯ এপ্রিল:- গননার নির্দেশিকা সুস্পষ্ট নয়। কমিশনে অভিযোগ জানালো বিজেপি। আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন শিশির বাজরিয়া। তিনি জানান নির্দেশিকায় বেশ কিছু বয়ান সুস্পষ্ট নয়। সেগুলি বিষদে জানানো হক। এতে গননার দিন বিভ্রান্তি ছড়াবে না রাজনৈতিক দল গুলির মধ্যে। এদিন সাংসদ অর্জুন সিং উপস্থিত […]
হঠাৎ রহস্যজনক ভাবে বাড়ির আসবাব পত্রে লেগে যাচ্ছে আগুন।
বাঁকুড়া , ২৪ আগস্ট:- বাড়ির আসবাব পত্রে হঠাৎ করেই রহস্য জনক ভাবে লেগে যাচ্ছে আগুন। আগুন লেগে নষ্ট হচ্ছে বাড়ির মূল্যবান জিনিস। এই রহস্য জনক ঘটনা ঘটছে বাঁকুড়ার জয়পুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের রায় পরিবারে। এই রহস্য জনক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সাথে সাথে গ্রামবাসী ও রায় পরিবারের সদস্যের মধ্যে রহস্য দানা বেঁধেছে এলাকায়। […]







