পূর্ব-মেদিনীপুর , ১০ জানুয়ারি:- নন্দীগ্রাম এ শুভেন্দু অধিকারীর অফিস ভাঙচুর। অভিযোগের তীর শাসক দল তৃণমূলের দিকে 9 জানুয়ারি শনিবার নন্দীগ্রাম এর টেঙ্গুয়াতে বাইক, আসবাবপত্র ভাঙচুর এবং দলীয় ব্যানার এ আগুন ধরানোর অভিযোগ ওঠে তৃণমূল এর বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রর ভেতরে থাকা কর্মীরা অফিস থেকে ছুটে পালিয়ে কোন রকমে বাঁচেন বলে জানা যায়। শুক্রবার বিজেপির সভার জন্য লাগানো ব্যানার ফেসটুন ছিঁড়ে ফেলে আগুন লাগানোর অভিযোগ এর পাশাপাশি আসবাবপত্র ভাঙচুর, বাইক এ আগুন লাগায় বলে অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের। অপরদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে শাসক দল তৃণমূল। নন্দীগ্রাম এর তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন গতকাল এর সভার পরে পুরোনো বিজেপি কর্মীরাই এইসব ঘটনা ঘটিয়েছে।
Related Articles
আগামী দিনে শাসক দল অল কালীঘাট তৃণমূল কংগ্রেস হবে, কটাক্ষ নওশাদ সিদ্দিকীর।
হাওড়া, ২১ এপ্রিল:- এখন তৃণমূল কংগ্রেস আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেই। আগে AITC ছিল, এখন WBTC হয়েছে। আর আগামী দিনে AKTC অর্থাৎ অল কালীঘাট তৃণমূল কংগ্রেস হবে। হাওড়ায় কটাক্ষ নওশাদ সিদ্দিকীর। শুক্রবার হাওড়ায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নওশাদ সিদ্দিকী বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সেখানেই রাজ্যের শাসক দলের সম্পর্কে ওই মন্তব্য করেন তিনি। মুকুল রায় প্রসঙ্গে […]
সেভ ড্রাইভ-সেফ লাইফ কর্মসূচি পালন আরামবাগে।
আরামবাগ, ৮ জুলাই:- সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি হলো হুগলির আরামবাগে। এদিন আরামবাগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির পাঁচ বছর পুর্তি উপলক্ষ্যে অনুষ্ঠান হয়। আরামবাগ পুলিশ, ট্রাফিক ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একটি সচেতনতা মুলক মিছিল হয়। মিছিলটি আরামবাগ শহর পরিক্রমা করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি বরুন ঘোষ, আরামবাগ […]
কয়েক দিন ধরে চুরি হচ্ছিল রাস্তার ধারে পরে থাকা জলের পাইপ। সিসিটিভি দেখে গত বুধবার এনিয়ে থানায় অভিযোগও করে পুরসভা।
হুগলি, ১৪ মে:- কয়েক দিন ধরে চুরি হচ্ছিল রাস্তার ধারে পরে থাকা জলের পাইপ। সিসিটিভি দেখে গত বুধবার এনিয়ে থানায় অভিযোগও করে পুরসভা। আজ আবার পাইপ চুরি করতে এসে হাতে নাতে ধরা পরে গেল পাঁচজন। জল প্রকল্পের কয়েক লক্ষ টাকার পাইপ চুরির ঘটনায় চাঞ্চল্য কোন্নগর জোড়াপুকুর এলাকায়। এদিন সাত সকালেই চুরি করতে এসে হাতে নাতে […]








