কলকাতা , ৭ জানুয়ারি:- বাংলায় বিজেপির পায়ের তলার মাটি সরে যাচ্ছে বললেন রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর বক্তব্য, গোটা দেশের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে বিজেপি ৬৬% আসন হারিয়েছে বলে তিনি তথ্য তুলে ধরে জানান। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে তিনি জানান, তামিলনাড়ু কেরালা, পাঞ্জাব, তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ, দিল্লি, সিকিম, ছত্তিসগড়, ওড়িশা, ঝাড়খন্ড, রাজস্থান ও মহারাষ্ট্রে বিজেপির অবস্থা খারাপ। যে চারটি রাজ্যের বিজেপি জোট সরকার রয়েছে সে গুলিতেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। নটি রাজ্যে বিধানসভায় দশটিরও কম করে আসন রয়েছে বিজেপির। তৃতীয় বারের জন্যও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি তৃণমূলের। চন্দ্রিমা জানান, লোকসভা ভোটের ফোনের নিরিখে বিচার করল ২০১৪ সালের তুলনায় ২০১৯ এ তৃণমূলের ভোট শতাংশের হার বেড়েছে। চন্দ্রিমা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি ব্যাপকভাবে সফল হয়েছে। এখনো পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন ১.৮২ কোটি মানুষ। মানুষের আস্থা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে এই তথ্য তার প্রমাণ।
Related Articles
বাংলা সহায়তা কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নয়নে জোর দিলো রাজ্য সরকার।
কলকাতা, ৬ জুলাই:- রাজ্য সরকার বাংলা সহায়তা কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের দিকটি দ্রুত কার্যকরী করার জন্য জেলা শাসক এবং পুরকমিশনারদের চিঠি দিয়েছে। মূলত বিভিন্ন সরকারি পরিষেবা সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার গত বছরের অক্টোবর মাসে বিজ্ঞপ্তি জারি করে এই কেন্দ্রগুলি তৈরি করলেও ইন্টারনেট, কম্পিউটার, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার মতো বিভিন্ন পরিকাঠামোগত ত্রুটি থাকায় […]
প্রচারে বেরিয়ে দুর্ঘটনায় জখম উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী।
হাওড়া, ৬ মে:- সোমবার প্রচারে বেরিয়ে টোটো উল্টে গুরুতর জখম হলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পালচৌধুরী। এদিন শ্যামপুরের বাছরি গ্রাম পঞ্চায়েতের দেওড়া থেকে তিনি প্রচার শুরু করেছিলেন টোটোয় চেপে। দূপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের গাজনকোল এলাকায় টার্ন নেওয়ার সময় টোটোটি হাওয়ার দাপটে উল্টে যায়। তৎক্ষণাৎ বিজেপি কর্মী ও আশপাশের […]
খুনের চেষ্টার অভিযোগে যাবজ্জীবন চুঁচুড়া আদালতে।
হুগলি, ৯ আগস্ট:- গত ৬ই আগস্ট ২০১৫ সালে হুগলির কৃষ্ণপুরের মন্ডলপাড়া এলাকায় সন্ধ্যেবেলায় গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে তৎকালীন সময়ে হুগলির পরিবেশ। ওই সময় দু’নম্বর রবীন্দ্রনগর এলাকায় প্রশান্ত দত্ত ওরফে বুবুনের সঙ্গে কৃষ্ণপুর এলাকার বাসিন্দা রথিন সিংহের রাস্তায় বচসা থেকে শুরু ঘটনা সূত্রপাত। রথিন সিংহ রবীন্দ্রনগর এলাকার প্রশান্ত দত্তকে রাস্তায় দাঁড়িয়ে হুমকি […]





