হুগলি , ৫ জানুয়ারি:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৬ তম জন্মদিবস পালন করলো রিষড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড এর তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের উজ্জীবিত করতে কেক কেটে পালন করা হয় জন্মদিন। এদিন উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান কো-অর্ডিনেটার শুভজিত সরকার সহ তৃণমূল নেতৃত্বরা। এদিনে সভা থেকে শুভজিত সরকার বলেন ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেস করি তাই মমতা ব্যানার্জিকে দেখে তৃণমূল করি। রিষড়ায় যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ও প্রাক্তন পৌরপ্রধান বর্তমানে পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্রর নেতৃত্ব উন্নয়ন হয়েছে তাতে তৃণমূলের সঙ্গেই আছে আম জনতা।তাই রিষড়ায় তৃণমূলকে জেতাতে তৃণমূলে আছি, তৃণমূলে থাকব বললেন রিষড়ার প্রাক্তন কাউন্সিলর শুভজিত সরকার।
Related Articles
স্পর্শ কাতর বুথ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।
নদীয়া, ১৭ অক্টোবর:- আগামী ৩০ অক্টোবর শান্তিপুর বিধানসভা উপনির্বাচন উপলক্ষে চলছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর টহলদারি। গত পঞ্চায়েত লোকসভা নির্বাচন অনুযায়ী বিভিন্ন স্পর্শকাতর’ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রূটমার্চ চলবে বলে জানা গেছে প্রশাসনিক সূত্র। অন্যদিকে ভোটাররাও নিরাপত্তায় নিশ্চিন্তে ভোট দিতে পারবেন বলেই জানালেন ভোটাররা। আজ বাবলা গোবিন্দপুর, সরদারপাড়া, বিবেকানন্দ নগর সহ বিভিন্ন এলাকায় সকাল ৮ টা […]
কোচবিহারে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
কোচবিহার , ১০ এপ্রিল:-ফের কোচবিহারে চাঞ্চল্যকর ঘটনায় উত্তেজনা ছড়াল। পাতলাখাওয়ায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে কোচবিহার উত্তর বিধানসভা পাতলাখাওয়ার ৩/২ নং বুথে।স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিজেপি কর্মীর নাম অমল দাস। তিনি ওই এলাকারই বাসিন্দা। সকাল থেকে ঘটে যাওয়া একের পর এক ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা কোচবিহার জেলায়। Post Views: 319
১১ জানুয়ারি রানাঘাট দিয়ে জনসভা শুরু করছেন তৃণমূলনেত্রী , ১৮ জানুয়ারি নন্দীগ্রাম।
কলকাতা , ৭ জানুয়ারি:- জোরকদমে বিধানসভা ভোটের প্রচারে নেমে পড়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ জানুয়ারি নন্দীগ্রাম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ১১ জানুয়ারি রানাঘাট দিয়ে জনসভা শুরু করছেন তৃণমূলনেত্রী। পুরুলিয়ায় তৃণমূলনেত্রী জনসভা করবেন ২০ জানুয়ারি। ১৮ তারিখ নন্দীগ্রামের জনসভায় বিজেপির পাশাপাশি শুভেন্দুও মমতার আক্রমণের নিশানা থাকবেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মমতার এই সভা […]







