হুগলি , ৫ জানুয়ারি:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৬ তম জন্মদিবস পালন করলো রিষড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড এর তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের উজ্জীবিত করতে কেক কেটে পালন করা হয় জন্মদিন। এদিন উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান কো-অর্ডিনেটার শুভজিত সরকার সহ তৃণমূল নেতৃত্বরা। এদিনে সভা থেকে শুভজিত সরকার বলেন ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেস করি তাই মমতা ব্যানার্জিকে দেখে তৃণমূল করি। রিষড়ায় যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ও প্রাক্তন পৌরপ্রধান বর্তমানে পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্রর নেতৃত্ব উন্নয়ন হয়েছে তাতে তৃণমূলের সঙ্গেই আছে আম জনতা।তাই রিষড়ায় তৃণমূলকে জেতাতে তৃণমূলে আছি, তৃণমূলে থাকব বললেন রিষড়ার প্রাক্তন কাউন্সিলর শুভজিত সরকার।
Related Articles
ধর্ষন করে খুনের অভিযোগে উত্তপ্ত চোপড়া , প্রতিবাদে বাসে আগুন বিক্ষোভকারীদের।
চোপড়া , ১৯ জুলাই:- কিশোরী খুনের ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দাদের জাতীয় সড়ক অবরোধ তুলতে গিয়ে পুলিশের সাথে খন্ডযুদ্ধ অবরোধ কারীদের। সরকারি বাসে আগুন, পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও গুলি চালনার ঘটনায় রনক্ষেত্রের চেহারা নেয় চোপড়ার সোনাপুর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় নামানো হয় র্যাফ ও কমব্যাট ফোর্সসহ বিশাল পুলিশবাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা। রবিবার সকালে উত্তর দিনাজপুর […]
আমফানে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস কেকেআরের, দুর্গতদের জন্য প্রার্থনা টিম ইন্ডিয়ার।
স্পোর্টস ডেস্ক,২৩ মে:- কয়েক হাজার মাইল দূরে থাকলেও আমফানের তাণ্ডব ছুঁয়ে গিয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। ঘূর্ণিঝড় আমফানের দাপটে ব্যাপক ক্ষতিগ্রস্ত বাংলা ও ওড়িশার পাশে দাঁড়ালেন ভারত অধিনায়ক। শুধু বিরাট কোহলি একা নন আমফান বিপর্যস্ত মানুষদের জন্য প্রার্থনা জানিয়েছেন ভারতীয় দলের অন্যান্য ক্রিকেটাররাও। রবীন্দ্র জাদেজা, হরভজন সিং থেকে কেএল রাহুল, কুলদীপ যাদব এমনকী ভিভিএস […]
পাস হওয়া বিল নিয়ে বিজেপির মন্তব্যের বিরোধিতা করে নিন্দা প্রস্তাব তৃণমূলের, প্রতিবাদে ওয়াক আউট করে বিক্ষোভ বিজেপির।
কলকাতা, ২২ জুন:- বুধবার তৃণমূলের বিধায়করা বিধানসভায় বলেন, বিধানসভায় পাশ হওয়া কোনও বিল নিয়ে মন্তব্য থাকলে তা করা উচিৎ বিধানসভাতেই। বাইরে তা নিয়ে তির্যক মন্তব্য করা বা আলোচনা করা ঠিক না। বিজেপি বিধায়করা বিল পাশের পরেই দ্বারস্থ হচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের। ছুটে যাচ্ছেন রাজভবনে। পাশ হওয়া বিল নিয়ে করা হচ্ছে মন্তব্য। তারই বিরোধিতা করে এই […]









