হাওড়া , ৩ জানুয়ারি:- লোকাল ট্রেনের প্যানটোগ্রাফ ভেঙে বিপত্তি। রবিবার সকালে হাওড়ায় শালিমার স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। এদিন সকাল ন’টা নাগাদ ফাঁকা ট্রেনটি শালিমার স্টেশন থেকে কারশেডে যাচ্ছিল। তবে ঘটনার জেরে ট্রেন চলাচল ব্যাহত হয়নি বলে রেল সূত্রের দাবি। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানান, ওই ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়।ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ করেন। এই ঘটনার জন্য কোনও ট্রেন বাতিল হয়নি। ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক।
Related Articles
চন্ডিতলায় মুণ্ডুহীন দেহ উদ্ধার এলাকায় ব্যাপক চাঞ্চল্য
হুগলি , ২১ নভেম্বর:- হুগলি জেলার চন্ডিতলার খালপাড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মুণ্ডুহীন দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার চন্ডিতলা থানার অন্তর্গত ব্রাহ্মণডাঙ্গা এলাকায় খালপাড়ে এক ব্যক্তির মাথা কাটা দেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্ডিতলা থানার পুলিশ। মৃতদেহের মাথার সাথে দুটি হাতের কব্জিও কাটা রয়েছে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। […]
ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ , আরেক দফা সেন্টিনেল সার্ভের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৬ অক্টোবর:- রাজ্যে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার সংক্রমণে ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে রাজ্য সরকার আরেক দফা সেন্টিনেল সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওপর এই ধরনের সমীক্ষা চালানো হয়। করোনাকালে এর আগে রাজ্যে ৬ দফা এই ধরনের সমীক্ষা করা হয়েছে। সপ্তম দফায় দু’পর্যায়ে রাজ্যে সেন্টিনাল সার্ভে হবে বলে স্বাস্থ্য দপ্তর […]
বৃত্তিমূলক শিক্ষকদের বেতন বাড়ালো রাজ্য সরকার।
কলকাতা , ২৩ ফেব্রুয়ারি:- ভোটের মুখে বৃত্তিমূলক শিক্ষকদের বেতন বাড়ালো রাজ্য সরকার। কারিগরি শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছে। দীর্ঘ দিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন বৃত্তিমূলক শিক্ষক, শিক্ষাকর্মী প্রশিক্ষকেরা। অবেশেষে তাঁদের আবেদনে সাড়া দিয়ে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্যের কারিগরি শিক্ষা দফতর। এর আগে চুক্তিভিত্তিক শিক্ষকরা […]







