হুগলি , ৩১ ডিসেম্বর:- কয়লা পাচার কাণ্ডে বড় ভূমিকা নিয়েছে সিবিআই। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনায় নাম উঠে আসছে অনেকের। কোন্নগরের কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় সিবিআই হানা। শাস্ত্রীনগর এলাকায় অমিত সিং ও নিরজ সিং দুই ভাই একই বাড়িতে থাকে এদিন সকালে হটাৎ এই বাড়িতে সিবিআই হানা দেয়। সূত্রের খবর কয়লা পাচার কাণ্ডে এই সিবিআই রেড। বাড়ির ভিতরে এখনো তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই দল। মূলত যেটা জানা যাচ্ছে এরা লালার সাথে কয়লা পাচার কাণ্ডে জড়িত বলে সূত্রের খবর। মূলত অমিত সিং ও নিরজ সিং এর পরিবারের কোলকাতা বড়বাজারে শাড়ির ব্যবসা। এর আগেও ইডি এই বাড়িতে হানা দিয়েছিল। আজ আবার সিবিআই হানা। তবে বাড়িতে দুই ভাই নেই বলেই খবর পাওয়া যাচ্ছে।তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই এর পাঁচজনের প্রতিনিধি দল। সাথে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে এলাকায়।
Related Articles
প্রচারে বেরিয়ে মানুষের ক্ষোভের মুখে বৈশালী।
হাওড়া , ৫ এপ্রিল:-সোমবার সকালে প্রচারে বেরিয়ে বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়াকে। বৈশালীদেবী নিজে স্থানীয় মানুষের সঙ্গে তাঁদের ক্ষোভ নিয়ে কথা বলার চেষ্টা করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বাধ্য হয়েই তিনি ফিরে যান। এদিন বালি বিধানসভা এলাকার ভোটবাগানে প্রচার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এলাকার বাসিন্দারা তাঁকে […]
কলকাতা পুরসভা এলাকায় বাড়ির নকশার ছাড়পত্র এবার থেকে অনলাইন এ পাওয়া যাবে – ফিরহাদ হাকিম।
কলকাতা , ৭ জানুয়ারি:- কলকাতা পুরসভা এলাকায় বাড়ির নকশা অনুমোদনে জমির উর্দ্ধসীমা সংক্রান্ত ছাড়পত্র প্রয়োজন হয়। এবার থেকে সেই ছাড়পত্র অনলাইন এ পাওয়া যাবে। বুধবার সল্টলেকের নগরায়ণ ভবনে এই সংক্রান্ত ওয়েব পোর্টাল ‘আর্বান ল্যান্ড সিলিং’ উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই পোর্টাল উদ্বোধনের পর তিনি জানিয়েছেন, ‘জমির দালাল চক্র ভাঙতে এই অনলাইন […]
বিয়ের কথা বলার নামে ডেকে প্রেমিকের উপর হামলার অভিযোগ প্রেমিকার।
হাওড়া, ৭ মে:- বিয়ের কথা বলার নামে ডেকে প্রেমিকের উপর হামলার অভিযোগ প্রেমিকা ও তার সঙ্গীদের বিরুদ্ধে। চায়ের সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে বেহুঁশ করে বেধড়ক মারধর এবং খুনের চেষ্টার অভিযোগ উঠেছে এই ঘটনায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রেমিককে। হাওড়ার সাঁত্রাগাছির মৌখালির ঘটনায় চাঞ্চল্য। আহত প্রেমিক আফজল শেখকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে […]







