হুগলি , ২৮ ডিসেম্বর:- পঞ্চায়েতে বিক্ষোভ দেখাল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সোমবার পান্ডুয়া সরাই তিন্না পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ, রবিবার পান্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূলের সভায় ভুল প্রতিশ্রুতি দিয়ে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রাখি কার্ড দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়। সেখানে এক মহিলা প্রতিবাদ করায় তাকে হেনস্থা ও মারধর করা হয়। তারই প্রতিবাদে আজ পঞ্চায়েতে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সাধনা বালাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। দীর্ঘক্ষন ধরে চলে অবরোধ।
Related Articles
প্রিভিলেজ কমিটির মিটিংয়ে সকালের বিমানেই দিল্লি উড়ে গেলেন দিলীপ ঘোষ।
কলকাতা, ২১ জানুয়ারি:- সকালের বিমানে দিল্লি গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, দিল্লিতে পিভিলেজ কমিটির মিটিং আছে যেজন্য যেতে হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাকে সমর্থন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এসব নিয়ে বলার কিছু নেই। কে নেত্রী, কে নেতা। কার নেতা কে। এব্যাপারে আমাদের কিছু বলার নেই। ড্যামেজ […]
স্বামীর অত্যাচারে পথে ঠাঁই, হাত বাড়ালো স্বামীর বন্ধু , কোলের সন্তানকে নিয়ে নতুন ঘরে মা !
সুদীপ দাস, ২৮ সেপ্টেম্বর:- বছর পাঁচেক আগে মগরার এক তরুনীর সাথে বিয়ে হয় বৈদ্যবাটির যুবক সঞ্জয় মন্ডলের। সঞ্জয় পেশায় রং মিস্ত্রী। দু’জনের ভালোবাসা করে বিয়ে। বিয়ের বছর দু’য়েক পর এক পুত্র সন্তানের জন্ম দেয় তরুনী। সন্তান হওয়ার পর থেকেই স্বামীর চারিত্রিক পরিবর্তন হওয়া শুরু হয়। মদ্যপ অবস্থায় ঘরে ফিরে স্ত্রীকে মারধর করা শুরু করে স্বামী। […]
কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় আন্দোলন নামলেন শিখ সম্প্রদায়ের মানুষেরা।
হুগলি , ৬ ফেব্রুয়ারি:- কৃষি আইন বাতিলের দাবিতে রাস্তায় আন্দোলন নামলেন শিখ সম্প্রদায়ের মানুষেরা। হুগলির ডানকুনির টোলপ্লাজা এলাকায়। রাস্তা অবরোধ করে তাদের এই কর্মসূচি পালন করল। তাদের দাবি যেভাবে রাস্তায় কৃষকরা আন্দোলন করছে, তাদের পাশে থাকতেই তাদের এই আন্দোলন। প্রয়োজনে তাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। এই আন্দোলনের ফলে কিছুক্ষণের জন্য যান চলাচলে ব্যাহত হয় পরে পুলিশের […]








