হুগলি ,২৭ ডিসেম্বর:- করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো হিন্দমোটরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী গিরিধারী লাল বাজোরিয়ার। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। জীবিত অবস্থায় বিশিষ্ট সমাজসেবী গিরিধারী বাবু হুগলি জেলা আগারবাল সমাজের সভাপতি ছিলেন। এছাড়াও হিন্দমোটর আগারবাল সম্মেলন ও যুব গোষ্ঠীর সভাপতি ছিলেন। সারা বছর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত ছিলেন গিরিধারী লাল বাজোরিয়া। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়ে কোলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হিন্দমোটরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবীর। তার মৃত্যুর খবরে এলাকায় নেবে এসেছে শোকের ছায়া।শোক প্রকাশ করেছেন বিশিষ্ট মানুষরাও।
Related Articles
যাদবপুরের ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুর বছর পেরোলেও আজও দোষীদের সাজা না হওয়ায় আক্ষেপ পরিবারের।
নদীয়া, ২৯ জুলাই:- ২০২৩ সালের ৯ই আগস্ট কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল নদীয়ার বগুলার বাসিন্দা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর। আজ সোমবার তিথি মতে স্বপ্নদ্বীপের বাৎসরিক কাজ সম্পন্ন করবেন তার পরিবার। আর সেই ঘটনার প্রায় এক বছর পরও স্বপ্নদ্বীপের মৃত্যুর জন্য দায়ী দোষীদের এখনো সাজা না হওয়া নিয়ে সোমবার আক্ষেপ করলেন […]
বড় বিনিয়োগ নয় , ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেই পাখির চোখ করতে চাইছে নবান্ন।
কলকাতা, ১৪ ডিসেম্বর:- দেশের শিল্প মানচিত্রে বাংলাকে এক নম্বর জায়গায় তুলে নিয়ে যেতে শুধু বড় বিনিয়োগ নয়, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে পাখির চোখ করেছে নবান্ন। তাই শিল্পতালুক গড়তে ন্যূনতম জমির পরিমাণ এক ধাক্কায় ১৫ একর থেকে কমিয়ে ৫ একর করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর করতেই সাড়া পড়েছে শিল্প মহলে। ইতিমধ্যেই বেসরকারি উদ্যোগে বিভিন্ন জেলায় শিল্পতালুক […]
তিলোত্তমার রঙ সবুজ-মেরুন , ট্রফি এল বাগানে
স্পোর্টস ডেস্ক , ১৮ অক্টোবর:- রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে মোহনবাগান ক্লাবকে ট্রফি দিল ফেডারেশন। বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও আইলিগের সিইও সুনন্দ ধরের উপস্থিতিতে আইলিগ ট্রফি তুলে দেওয়া হল। এ দিন শহরের রংও সবুজ-মেরুন। সমর্থকদের মনে উৎসাহের জোয়ার। আর আবেগের সেই বিস্ফোরণই দেখা গেল দিনভর। অনুষ্ঠানে শোনা গেল গান, ‘চ্যাম্পিয়ন, আমরা চ্যাম্পিয়ন’। জুম কলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন […]








