হাওড়া , ২২ ডিসেম্বর:- নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে পরিযায়ী বলে পোস্টার পড়ল ডোমজুড় এলাকায়। ডোমজুড়ে ভূমিপুত্র চেয়ে তৃণমূলের পোস্টার। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর বিধানসভা কেন্দ্র ডোমজুড়ে পোস্টার পড়ল। পোস্টারে লেখা আছে স্যুটে বুটে পরিযায়ী আর নয় এবার ভূমিপুত্র চাই। পোস্টারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও আছে। সৌজন্যে ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। মঙ্গলবার সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা ডোমজুড়ের শলপ এবং বাঁকড়ায় এই পোস্টার দেখেন। এর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাঁর এবং শুভেন্দু অধিকারীর ছবিসহ পোস্টার মেরেছিলেন ডোমজুড় এবং হাওড়া শহরের বিভিন্ন এলাকায়। উল্লেখ্য রাজীব বন্দোপাধ্যায় বেশ কিছুদিন ধরে বেসুরো। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দু’দফায় কথাও হয়। এখন দেখার পরিস্থিতি কোন দিকে যায়।
Related Articles
ঋষভের মৃত্যুর পরেই ৩০৮ ধারার বদলে ৩০৪ ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা ।
সুদীপ দাস,২২ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দুর্ঘটনায় শ্রীরামপুর ফেরী ঘাটের খুদে পড়ুয়া ঋষভ সিংয়ের মৃত্যুর ঘটনায় পুলকার মালিক শেখ শামিম আখতার ও চালক পবিত্র দাসের বিরুদ্ধে ৩০৮ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করে মামলা শুরু করে ছিল পোলবা থানার পুলিশ।শনিবার ভোর পাঁচটা নাগাদ ঋষভের মৃত্যুর পরেই ৩০৮ ধারার বদলে ৩০৪ ধারায় দুই অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের […]
চাঁদা দিতে না পারায় বেধড়ক মার সাধুকে।
প্রদীপ বসু, ১৬ ফেব্রুয়ারি:- চাঁদা না দিতে পারায় বেধড়ক মার খেল এক সাধু।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভদ্রেশ্বরে। জানা যায় ভদ্রেশ্বরের গভরমেন্ট কলোনীর বাসিন্দা শংকর ঘোষ প্রতি দিনের মত শুক্রবার সকালে গঙ্গায় স্নান করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। গেট বাজারের কাছে কয়েকজন যুবক শংকরের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর মাথায় মুখে কানে […]
পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে হাওড়া থেকে সাইকেলে সুন্দরবন পাড়ি দিলেন রাজ্যের মন্ত্রী লক্ষ্মীরতন।
হাওড়া,৩ ডিসেম্বর:- পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে হাওড়া থেকে সুন্দরবন ১১০ কিলোমিটার সাইকেল র্যালিতে অংশ নিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। একদিকে, পরিবেশ বাঁচাতে সচেতনতা অন্যদিকে, বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ১১০ কিমি পথ সাইকেলে পাড়ি দিলেন খোদ মন্ত্রী । এদিন হাওড়া থেকে সাইকেল চালিয়ে তিনি রওনা হন দক্ষিণ ২৪ পরগণার বকখালি সমুদ্র সৈকত […]




