কলকাতা , ২২ ডিসেম্বর:- রাজ্য সরকার কর্মরত অবস্থায় মৃত সিভিক ভলেন্টিয়ার কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় এখনো পর্যন্ত যে ৩৪৫ জন সিভিক ভলেন্টিয়ার এর মৃত্যু হয়েছে তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে নিজেদের জেলায় পোস্টিং চেয়ে এখনো পর্যন্ত যে ৫০ হাজার আবেদন জমা পড়েছে তার মধ্যে ৩৫ হাজার জনকে নিজেদের জেলায় পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়াও একটি পরিসংখ্যান দিয়ে তিনি বলেন এখনো পর্যন্ত যে ৩৮৩ জন মাওবাদী রাজ্য সরকারের কাছে আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে ৩৭৪ জনকে হোম গার্ডের চাকরি দেওয়া হয়েছে। এই দিকে আজকের মন্ত্রিসভার বৈঠকে রাজিব ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা, গৌতম দেব এবং রবীন্দ্রনাথ ঘোষ অনুপস্থিত থাকায় তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
Related Articles
খরদহ স্টেশনে নিত্যযাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার।
উঃ২৪পরগনা,৮ মার্চ :- মেন লাইন সেকশনে খরদহ স্টেশনে নিত্যযাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হয়। খড়দহ লেভেল ক্রসিং গেটে এমনকি গেট খোলা অবস্থাতেও রেল প্রশাসনের সহযোগিতায় চালাতে হয় গাড়ি । দীর্ঘসময় লেভেল ক্রসিং না পেলেও চলাচল করে ট্রেন সূরার আশায় দীর্ঘদিনের টালবাহানার ও বঞ্চনার শিকার খরদহ বাসিন্দারা । রাজ্য প্রশাসনের উদাসীনতার এবং এই জিনিস চলতে থাকলে একদিন […]
করোনা ভাইরাস-সতর্কতায় ১৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে ক্রিকেটার মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার হাওড়ার স্পোর্টস অ্যাকাডেমি।
হাওড়া,১৪ মার্চ :- বিশ্ব জুড়ে মারণ করোনা ভাইরাস সংক্রমণের জেরে এবার ভাইরাস-সতর্কতায় ১৫ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে ক্রিকেটার মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্পোর্টস অ্যাকাডেমিও। হাওড়ার ইছাপুর ডুমুরজলায় এল আর এস বাংলা স্পোর্টস অ্যাকাডেমির ক্ষুদে ক্রিকেটারদের জন্য করোনা সতর্কতা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার সকালে ওই অ্যাকাডেমির ক্ষুদে ক্রিকেটারদের হাতে করোনা সচেতনতায় প্রতীকী হিসাবে […]
ভয়াবহ আগুন ডোমজুড়ের রাসায়নিক কারখানায়।
হাওড়া, ১০ জানুয়ারি:- হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটি এলাকার একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। আরও ইঞ্জিন আনা হতে পারে বলে দমকল সূত্রে জানা গেছে। কীভাবে আগুন লেগেছে তা জানার চেষ্টা চলছে। হতাহতের খবর নেই। আগুন বিধ্বংসী আকার নিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জাতীয় সড়কের ধারে […]




