হুগলি , ২১ ডিসেম্বর:- চিকিৎসা পরিষেবায় গতি আনতে শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরী বিভাগের আধুনিকীকরণ করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সোমবার হাসপাতালে হাজির হয়ে নতুন সাজে সেজে ওঠা জরুরী বিভাগের দ্বারোদঘাটন করেন রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা বিধায়ক প্রবীর ঘোষাল। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক শুভ্রাংশু চক্রবর্তী ও হাসপাতালের সুপার জয়ন্ত সরকার। এ দিন প্রবীর বলেন,পুরনো জরুরী বিভাগের পরিকাঠামোতে কিছু ঘাটতি ছিল। একটি শয্যায় সমস্যা হচ্ছিল। নতুন জরুরী বিভাগে চারটি শয্যা ও অন্যান্য চিকিতসার সরঞ্জামের ব্যাবস্থা করা হয়েছে। রাজ্যের অন্যতম সেরা জরুরী বিভাগ বলে দাবি করেন তিনি।
Related Articles
এই রাজ্যে বিজেপিকে আনার পিছনে মমতা ব্যানার্জিই দায়ী – আব্বাস সিদ্দিকী।
বাঁকুড়া , ১ ফেব্রুয়ারি:- আজ বাঁকুড়ার পুনিশোল এর উপরডাঙ্গা ডহর ময়দানে এক বিশাল ইসলামিক জলসার আয়োজন করা হয় যেখানে ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি এই জলসা থেকে আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যা আগামী দিনে এই রাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে। তিনি বলেন […]
বেলুড় মঠের মহারাজের সঙ্গে সাক্ষাৎ নাড্ডার।
হাওড়া, ৯ জুন:- দু’দিনের রাজ্য সফরে এসে বৃহস্পতিবার সকালে হাওড়ার বেলুড় মঠ ঘুরে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন সকালে তিনি বেলুড় মঠে এসে পৌঁছান। বেলুড় মঠের বিভিন্ন মন্দির দর্শন করেন। মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে নাড্ডাজি বলেন, এই প্রথম বেলুড় মঠে আসার সৌভাগ্য হলো। এর আগে যখন বাংলায় এসেছিলাম তখন নির্বাচনের কারণে […]
আমফানের তিন বছর পার, ক্ষতিগ্রস্থ ঘরেই মাধ্যমিকের প্রস্তুতি পঞ্চদশীর।
হুগলি, ২0 মে:- প্রকাণ্ড সব বাড়ির পাশ দিয়ে রাস্তা। চুঁচুড়া স্টেশন রোড ধরে বঙ্কিম কাননের সেই রাস্তা দিয়েই বেশ কিছুটা গিয়ে দুটি বাড়ির মাঝের সরু গলি পেরিয়ে পৌঁছতে হবে বৃদ্ধা মায়ারানি বিশ্বাসের একচিলতে ঘরে। প্রথমে ঘর খুঁজে না পাওয়ায় স্থানীয় একজন জানালেন, ডানদিকে মোড় নিয়ে সোজা তাকালেই দেখবেন সরু গলির শেষে একটি বাড়িতে বস্তা ঝুলছে […]








