হাওড়া , ২১ ডিসেম্বর:- হাওড়ায় বালিহল্ট ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ট্রেলার ও গ্যাস ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে। আহত হয়েছেন দুই গাড়ির চালক। জানা গেছে, ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে যায় বালি ট্রাফিক পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। গ্যাস ট্যাঙ্কারের চালক আটকে পড়েন। ট্রাফিক পুলিশ এসে তাঁকে উদ্ধার করেন। দুর্ঘটনার জেরে ২ নম্বর জাতীয় সড়ক বালিহল্টে যানজটের সৃষ্টি হয়।
Related Articles
বঙ্গে ফিরে এলো কালাজ্বর আতঙ্ক।
কলকাতা, ১৫ জুলাই:- বঙ্গে ফিরে এল ‘কালাজ্বর’ আতঙ্ক। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যে বাংলার ১১ জেলায় ৬০-এর ওপর আক্রান্তের খোঁজ মিলেছে। যা রীতিমতো আতঙ্ক বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এও জানান হয়েছে যে, আগামী দিনে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।তবে রোগের প্রকোপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তার ছড়িয়ে পড়া ঠেকাতে তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার।রোগ […]
উত্তপ্ত কেশপুর।
পশ্চিম মেদিনীপুর , ১ এপ্রিল:-দ্বিতীয় দফার ভোট শুরুর কিছুঘন্টা আগেই উত্তপ্ত কেশপুর। তৃনমূল বিজেপির সংঘর্ষে মৃত্যু তৃনমূল কর্মী। কেশপুর ব্লকের ৪ নং অঞ্চল গোলাড় এলাকার দাদপুর গ্রামের, হরিহর চক ৭৩ নং বুথের তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী প্রাণ হারালেন। নাম-উত্তম দোলই। বয়স প্রায় ৪০-৪৫ (তৃণমূল কংগ্রেসের সম্পাদক)। নিজের বাড়িতে বসেই কাগজ পত্র রেডি করছিলেন পোলিং […]
তৃনমূল প্রার্থী মিতালী বাগের গাড়ি ভাঙচুর,অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
হুগলি, ৫ মে:- প্রচারে বেরিয়েছলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। বাঁধের উপর তৃণমূল অফিসের সামনে তার গাড়ি দাঁড় করিয়ে গ্রামে প্রচার করতে যান তৃণমূল প্রার্থী। খানাকুলের পলাশপাই ১ নম্বর অঞ্চলের বরখন তলায় প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মোস্তফা পুর তৃণমূল পার্টি অফিসের সামনে গাড়ি ভাঙচুর করা হয়। সেখানে প্রার্থী মিতালী বাগ তার গাড়ি […]





