প্রসেনজিৎ মাহাতো ,১৯ ডিসেম্বর:- শহর কলকাতায় শীতের আমেজ পুরোপুরি আসেনি। তার মধ্যেই ফুটবল প্রেমীদের জন্য গা গরম করা খবর। মেসি, মারাদোনা, পেলে, ভালদেরমার মত কিংবদন্তিদের পর এবার কি তিলোত্তমায় পদধূলি পড়তে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর? যে সংস্থা বছর তিনেক আগে মারাদোনাকে কলকাতায় এনেছিলেন, তারাই চেষ্টা চালাচ্ছেন রোনাল্ডোকে আনার। তবে, চূড়ান্ত কিছু হয়নি। মেসির পর রোনাল্ডোকে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই সময় স্বপ্ন পূরণ হয়নি। নতুন বছরে ২০২১ সালে তাহলে কি ফুটবল প্রেমীদের রোনাল্ডোর স্বপ্ন পূরণ হতে চলেছে?সম্ভাবনা উঁকি মারছে।এজেন্টের সঙ্গে কথাবার্তা চলছে, কিন্তু কিংবদন্তি রোনাল্ডোর ব্যস্ত সূচির মধ্যে থেকে কলকাতা সফরের জন্য তিনি কিভাবে সময় বার করেন এখন সেটাই দেখার।
Related Articles
করোনা আক্রান্তের বাড়িতে রান্না করা খাবার পৌঁছানোর সিদ্ধান্ত সরকারের।
কলকাতা, ৯ জানুয়ারি:- রাজ্য সরকার কলকাতা ও সংলগ্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে কোভিড রোগীদের বাড়িতে সুষম খাদ্য পৌঁছে দেবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামিকাল থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, করোনা আক্রান্তদের চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ […]
সিমেন্টের বস্তার আড়ালেই গাঁজা পাচার, লরি সহ লক্ষাধিক টাকার গাঁজা আটক।
হুগলি, ১২ ডিসেম্বর:- সিমেন্টের গাড়িতে করে চলছিল গাঁজা পাচার। আর সেই সময়েই ফিল্মি কায়দায় হানা সি আই ডি দলের। ব্যাস্ত রাস্তায় গাড়ি দার করিয়ে চলে তল্লাশি। আর সিমেন্টের বস্তা সরাতেই সকলের চোখ কপালে। প্রায় ১৫০ কেজি গাঁজা পাচার হচ্ছিল ট্রাকে করে। আর সেই সময়েই সিমেন্টের বস্তায় ভরে গাঁজা নিয়ে পাচারের সময় ট্রাক সহ গ্রেফতার চালক […]
হাওড়ায় আগুন।
হাওড়া , ২৯ মার্চ:- হাওড়ার বেলুড়ের ২১১নম্বর গিরিশ ঘোষ রোডে হোলিকা দহনের সময় পাশের একটি পাওয়ার স্টেশনে আগুন লাগে। স্থানীয়রা দমকলে খবর দিলে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, চ্যাটার্জিহাট থানা এলাকার শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলি রোডে ভট্টাচার্য্যি পাড়ায় একটি বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এলাকায় চাঞ্চল্য। দমকল কর্মীদের […]





