হুগলি , ১৮ ডিসেম্বর:- কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন পঞ্চায়েতের সদস্যরা। শুক্রবার পঞ্চায়েতের বোর্ড মিটিং বয়কট করে পঞ্চায়েত গেটে বিক্ষোভ দেখালো পঞ্চায়েতের ১৪ জন সদস্যরা। এদিন পঞ্চায়েত সদস্য ভবেশ ঘোষ জানান কানাইপুর পঞ্চায়েতে দুর্নীতি চালাচ্ছে প্রধান। এছাড়া কানাইপুরে জমি কিনলে ১২০০০ টাকা কাঠা প্রতি পঞ্চায়েত নিচ্ছে যেটা অনৈতিক। তার প্রতিবাদে বিক্ষোভ দেখায় সদস্যরা। তার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব জানান পঞ্চায়েতের সমস্ত সিদ্ধান্ত সকল সদস্যের উপস্থিতিতে মিটিং করে নেওয়া হয়। হয়তো কোন স্বার্থ সিদ্ধি হচ্ছে না বলে কিছু সদস্য কষ্ট পাচ্ছে তাই তারা বিক্ষোভ দেখাচ্ছে। তবে এদিন কানাইপুরে তৃণমূল দলের প্রধানের বিরুদ্ধে তৃণমূল দলেরই সদস্যরা মুখ খোলায় অস্সস্তি বাড়লো তৃণমূল দলের এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
Related Articles
অপহরণ করে টাকার দাবি , নাহলে খুনের হুমকি , কানাইপুর থেকে ৪ অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ
হুগলি , ১৭ জানুয়ারি:- অপহরণ করে লক্ষাধিক টাকার দাবি, দাবি পূরণ না হলে খুনের হুমকি ফোন ।সেই ঘটনায় ৪ অভিযুক্তকে কোন্নগরের কানাইপুর থেকে গ্রেফতার করলো উত্তরপাড়া থানার অন্তর্গত কানাইপুর ফাঁড়ির পুলিশ। গত পরশু দিন উত্তরপাড়ার বাসিন্দা দীপক কুমার মিস্রাকে অপহরণ করে মুক্তিপণ চেয়ে ফোন করার অভিযোগ করে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। মুক্তিপণ হিসাবে দুই […]
পিকনিকে বচসার জেরে শ্যুটআউটের ঘটনা এবার হাওড়ার লিলুয়ায়।
হাওড়া,২৭ জানুয়ারি:- পিকনিকে বচসার জেরে শ্যুটআউটের ঘটনা এবার হাওড়ার লিলুয়ায়। গুলিবিদ্ধ যুবককে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে এবং পরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন। আহত যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এদিকে এই ঘটনার জেরে লিলুয়া খালপাড় মনসাতলা ভেড়ি এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দেন স্থানীয়েরা। পরে […]
ব্যবসায়ীর বাড়িতে গয়না ও টাকাপয়সা লুট, ডোমজুড়ে চাঞ্চল্য।
হাওড়া, ১ মার্চ:- পরিবারের অনুপস্থিতির সুযোগে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে নিয়ে গেল দুস্কৃতীরা। হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ ২নং গ্রাম পঞ্চায়েতের ধাড়সা শিবতলায় ওই ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা দুধকুমার বাগ এলাকার বহু পুরনো ইমিটেশন গয়নার ব্যবসায়ী। সম্প্রতি তিনি মুড়ির কারখানাও চালু করেছিলেন। বাড়িতে ওই দুস্কৃতী হানায় […]







