কলকাতা , ১৮ ডিসেম্বর:- রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার পুনরায় রাজ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তা কে বৈঠকে ডেকেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে গতকাল সন্ধ্যায় চিঠি দিয়ে আজ বিকেল সাড়ে পাঁচটায় দিল্লীর নর্থ ব্লকে বৈঠকের জন্য ডেকে পাঠিয়েছেন। রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্রকেও ওই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে এবারও মুখ্য সচিব বৈঠক থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কে পাল্টা চিঠি লিখেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কোভিড পরিস্থিতির কথা উল্লেখ করে শারীরিক উপস্থিতির বদলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এবং রাজ্য পুলিশের মহানির্দেশক আলোচনায় বসতে পারেন বলে মুখ্যসচিব তার চিঠিতে পাল্টা প্রস্তাব দিয়েছেন।
Related Articles
ওভারলোডিং বন্ধের দাবিতে ট্রাক নিয়ে মহামিছিল l
হুগলি, ২ সেপ্টেম্বর:- হুগলীর ডানকুনি ট্রোলপ্লাজা থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হবে বর্ধমানের জেলাশাসকের অফিসে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে যাওয়া এই মিছিলে শতাধিক ট্রাক বিভিন্ন পয়েন্ট থেকে অংশগ্রহণ করে। এই মিছিলে অংশগ্রহণকারী ট্রাকচালকদের অভিযোগ বিভিন্ন কারণ দেখিয়ে রাস্তায় পুলিশের হেনস্থার শিকার হতে হয়, ফলে তাদের ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটিং অ্যাসোসিয়েশনের […]
আইপিএলে এবার করোনার হানা দিল্লির দলে।
স্পোর্টস ডেস্ক , ৭ সেপ্টেম্বর:- চেন্নাই সুপার কিংসের পরে এবার দিল্লি ক্যাপিটালস দলেও কোভিড-১৯ এর হদিশ মিললো। সূত্র মারফত খবর, দলের সহকারী ফিজিয়ো থেরাপিস্টের শরীরে ধরা পড়েছে এই ভাইরাস। রবিবার দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুবাইয়ে পৌঁছনোর পরে তাঁর প্রথম দুটি করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। কিন্তু তৃতীয় পরীক্ষার ফল পজিটিভ আসে। সেকারণে তাঁকে […]
চন্দননগরে সংবর্ধনা দেওয়া হলো বাংলা ক্রিকেট দলের অন্যতম সদস্য ঈশান পোরেলকে।
হুগলি,৫ মার্চ:- চন্দননগরে সংবর্ধনা দেওয়া হলো বাংলা ক্রিকেট দলের অন্যতম সদস্য ঈশান পোরেলকে।দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে ফাইনালে উঠেছে বাংলা ক্রিকেট দল।সেই দলের অন্যতম পেস বোলার চন্দননগরের ছেলে ঈশান পোরেল।এদিন চন্দননগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেরির মাঠে সংবর্ধনা দেওয়া হয় ঈশানকে।এবারের আইপিএল টুর্নামেন্টে কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়েও খেলতে দেখা যাবে ঈশানকে।ছোটবেলা থেকে এই মেরির […]









