কলকাতা , ১৬ ডিসেম্বর:- রাজ্যপাল জগদীপ ধনখর ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। আইন না মানলে সুশাসন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, রাজ্যে নৈরাজ্য চলছে, পুলিশের ক্ষমতার অপব্যবহার চলছে। গণতন্ত্রকে আঘাত করার কাজ চলছে। অন্য রাজ্যের পরিস্থিতি এখানকার মতো নয়। রাজ্যে আইনের শাসন মানা হচ্ছে না। তবে বারবার আইন ভাঙ্গার প্রবণতা বরদাশ্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেতাদের রাজ্যপাল কে সরাসরি রাজনীতিতে নামার পরামর্শ প্রসংগে তিনি বলেন,তার রাজনীতি থেকে কিছু পাওয়ার নেই। তবে তার কোনো ত্রুটি থাকলে তিনি তা সংশোধনের প্রস্তুত বলে রাজ্যপাল মন্তব্য করেছেন। আগামী বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে নির্বিঘ্নে সম্পন্ন করতে সবরকম পদক্ষেপ নেবেন বলেও তিনি জানান। রাজ্যপাল বলেন রাজ্যের মন্ত্রী রা তার বিরুদ্ধে যে ভাষায় কথা বলছেন, তা আপত্তিকর।আধিকারিকরা তার প্রশ্নের জবাব দিচ্ছেন না, এটা তিনি মানতে পারছেন না।
Related Articles
প্রশংসনীয় উদ্যোগ নিলেন বৈদ্যবাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ।
হুগলি, ৭ মার্চ:- বরাবরের মতো এবছরও প্রশংসনীয় উদ্যোগ নিলেন বৈদ্যবাটি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল তথা হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অভিভাবকদের সুবিধার্থে নানাবিধ সুবন্দোবস্ত করেছেন। ইতিমধ্য গরম শুরু হয়ে গেছে এই গরমের হাত থেকে বাঁচাতে তাদের সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন সংলগ্ন শেওড়াফুলি ক্লাবের বিভিন্ন কক্ষ খুলে দেয়া হয়েছে। […]
বেলুড়ে ছাঁট লোহার গোডাউনে আচমকা বিস্ফোরণ। জখম চার শ্রমিক।
হাওড়া, ৪ এপ্রিল:- হাওড়ার বেলুড়ে ছাঁট লোহার গোডাউনে আচমকা বিস্ফোরণে জখম হলেন চার শ্রমিক। এদের মধ্যে মহিলা সহ দু’জন গুরুতর জখম বলে জানা গেছে। আশঙ্কাজনক। এদের ভর্তি করা হয় প্রথমে হাওড়া জেলা হাসপাতালে। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেলুড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, বেলুড়ের অগ্রসেন স্ট্রিটের […]
হুগলি জেলা জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো বিশ্ব কবির প্রয়ান দিবস।
মহেশ্বর চক্রবর্তী , ৮ জুলাই:- রবিবার, ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০ তম মৃত্যুবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দে (ইংরাজীর ১৯৪১ সাল) এই দিনটিতেই কলকাতার জোড়াসাঁকোর পৈত্রিক বাসভবনে নিভে যায় ররির কিরন। ইহোলোক ত্যাগ করে পরোলোকে গমন করেন।তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সরকারি ও বেসরকারি ভাবে আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।সেই মতো হুগলি জেলা জুড়ে শ্রদ্ধার […]









