কলকাতা , ১৫ ডিসেম্বর:- শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের রাজ্য সরকার মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ে মানবিক প্রকল্প নামে এই পেনশন প্রদান কর্মসূচী শুরু হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। দুয়ারে সরকারের প্রথম পর্যায়ে ১১ দিনের মধ্যে ৬৪ লক্ষেরও বেশি লোক বিভিন্ন প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছেন। আজ থেকে তার দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে। প্রথম ধাপে, নাগরিকদের কাছে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে সারা রাজ্যে সাত হাজারের বেশি শিবির খোলা হয়েছিল। ইতিমধ্যে, ৬০% এরও বেশি নাগরিক এইসব শিবির থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বলে জানানো হয়েছে।
Related Articles
হাবরায় করোনা আক্রান্তের হদিশ মিলল , রাজ্যে তৃতীয়।
প্রদীপ সাঁতরা , ২১ মার্চ:- এ রাজ্যে তৃতীয় জনের শরীরে মিললো করোনা ভাইরাসের হদিশ। আক্রান্ত উত্তর ২৪ পরগনার হাবরার বাসিন্দা। কিছুদিন আগেই তিনি ফিরেছেন স্কটল্যান্ড থেকে। তাঁর শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলে। নমুনার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। এর আগে ইংল্যান্ড ফেরত দু’জনের শরীরে কোভিড-১৯ উপস্থিতির প্রমাণ […]
আজ নাইটদের শেষ ম্যাচ , জিতলেও কঠিন প্লেঅফের রাস্তা
স্পোর্টস ডেস্ক , ১ নভেম্বর:- প্লেঅফের টিকিট পেতে কলকাতা নাইট রাইডার্সের কাছে পুঁজি মাত্র ১টা ম্যাচ। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততেই হবে। তার পরেও অবশ্য প্লে-অফে খেলা নিশ্চিত নয়। ১৩ ম্যাচে ৭টিতেই হেরে সেই রাস্তা নিজেরাই কঠিন করে ফেলেছেন নাইটরা। রয়্যালসদের বিরুদ্ধে জেতা ছাড়াও প্রতিদ্বন্দ্বীদের থেকে নেট রানরেটে এগিয়ে থাকতে হবে। সেই সঙ্গে চলতি আইপিএলে […]
উত্তরবঙ্গের বিধ্বস্ত কালিংপং জেলায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের সিদ্ধান্ত।
কলকাতা, ১৩ অক্টোবর:- সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গের কালিম্পং জেলায় যারা মারা গিয়েছেন রাজ্য সরকার তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কালীঘাটে তার বাসভবন থেকে এই জেলার তিনটি শারদীয়া পুজোর উদ্বোধন করে বলেন, এই বিপর্যয় রংপো র কাছে রাজ্যের যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাদের নিকট আত্মীয়দের তিন লক্ষ […]







