সুদীপ দাস , ১৩ ডিসেম্বর:- টহলরত পুলিশের তৎপরতায় এটিএম লুটে বাঁধা। তবে পুলিশের নজর এড়িয়ে চম্পট দিলো দুষ্কৃতিরা। শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত শরৎসরনী এলাকায়। এদিন রাতে প্রতিদিনকার মত রাস্তায় টহল দিচ্ছিলো পুলিশ। কানাড়া ব্যাঙ্কের শরৎসরনী শাখার নীচে অবস্থিত এটিএমে সেসময় লুটের চেষ্টা চালাচ্ছিলো জনা তিনেক দুষ্কৃতি। পুলিশের সন্দেহ হওয়ায় তড়িঘড়ি সেই এটিএমের দিকে এগোতেই সতর্কিত দুঃষ্কৃতিরা সেখান থেকে চম্পট দেয়। এরপরই পুলিশ ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওই এটিএমের সাটার নামিয়ে তালা মেরে দেয়। আজ রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে হাজির হয়। উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশও। ব্যাঙ্ক আধিকারিকদের সাথে কথা বলে ঘটনার তদন্ত শুরু করে চুঁচুড়া থানার পুলিশ।
Related Articles
হাওড়া থেকে বিশেষ ট্রেনে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন রেলমন্ত্রী।
হাওড়া, ১৪ জানুয়ারি:- গতকাল মধ্য রাতেই হাওড়া স্টেশনে এসে পৌঁছান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিশেষ ট্রেনে তিনি ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলে রওনা হন তিনি। হাওড়া স্টেশনে রেলমন্ত্রী বলেন, খুবই দুঃখজনক ঘটনা। যে সব যাত্রী আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। […]
স্বাধীনতা দিবস উপলক্ষে কোচবিহারে পুলিশের ব্যাপক তৎপরতা, সীমান্তে কড়া নজরদারি ।
কোচবিহার , ১৪ আগস্ট:- ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কোচবিহার জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ । এদিন থেকে কোচবিহার শহরের রাজবাড়ী ও মদনমোহন মন্দির চত্বরে মেটাল ডিটেক্টর দিয়ে যেমন চেকিং শুরু হয়েছে । তেমনি ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী । নিরাপত্তা বাড়ানো হয়েছে অসম-বাংলা সীমান্তেও।টহলদারি চালানো হচ্ছে রেল স্টেশন […]
ঝিলে মহিলার দেহ। চাঞ্চল্য বালিতে।
হাওড়া, ৩০ মে:- হাওড়ার বালি থানা এলাকার একটি ঝিল থেকে উদ্ধার হলো মধ্যবয়সী এক মহিলার মৃতদেহ। রবিবার বিকেল নাগাদ সতীশ চক্রবর্তী লেন বিনয় বাদল দীনেশ নগরের ঝিলে দেহটি ভাসতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম অঞ্জু লোধ (৪৭)। তাঁর পরিবাররের তরফ থেকে জানা গেছে, এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ অঞ্জুদেবী বাড়ি থেকে খাওয়াদাওয়া […]









