কলকাতা , ১০ ডিসেম্বর:- কৃষি আইন বাতিলের দাবিতে গড়ে ওঠা কৃষক আন্দোলন কৌশলে ভাঙার চেষ্টা চলছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতার মেয় রোডে আজ কৃষি আইন বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকে চাপা দেওয়া হচ্ছে। আন্দোলন থেকে নজর ঘোরাতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কৌশল করছে। আন্দোলনকে নষ্ট করার জন্য পাকিস্তান, চিনের হুজুগ তুলে দেওয়া হচ্ছে। এই প্রচেষ্টার বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসার জন্য তিনি আবেদন জানান। নতুন সংসদ ভবনের শিলান্যাস প্রসঙ্গ টা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন এই সময় নতুন সংসদ ভবন নির্মাণের কোন প্রয়োজন ছিল না। ওই টাকা কৃষকদের কল্যাণে ব্যয় করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।
Related Articles
সরকারি কর্মচারি প্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাক পেলেন না আন্দোলনরত যৌথ মঞ্চ।
কলকাতা, ৩১ মে:- বাড়তি মহার্ঘভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের আন্দোলনের মাঝেই সরকার তাঁদের পদোন্নতি সহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধির কথা ঘোষণা করেছে।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্ন সভাঘরে ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠনের প্রতিনিধি সহ একাধিক সরকারি কর্মচারীদের সংগঠনের প্রতিনিদের নিয়ে বৈঠক করেন৷ তবে বৈঠকে ডিএ-র দাবিতে আন্দোলনরত যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়নি। আজকের […]
রক্তের অভাব পূরণের জন্য শ্রীরামপুর থানার পুলিশকর্মীরা রক্ত দিলেন।
হুগলি,৩০ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশকর্মীরা বৃহস্পতিবার রক্ত দিলেন। এদিন সকালে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরের মোট ৩০ জন পুলিশকর্মী রক্তদান করলেন।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবীর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। কমিশনার হুমায়ুন কবীর জানান যে স্বাস্থ্য আধিকারিক রা কতটা রক্তের প্রয়োজন জানিয়ে দিচ্ছেন ,সেই […]
প্রবীণ সাংবাদিক অনুপ ধর প্রয়াত।
কলকাতা , ২৮ মে:- প্রবীণ সাংবাদিক অনুপ ধর প্রয়াত। করোনা আক্রান্ত হয়ে তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে আজ রাত আটটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬১ বছর। একাধিক সংবাদ পত্র ও বৈদ্যুতিন মাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি দুটি দৈনিক পত্রিকার সম্পাদকের ভূমিকাও পালন করেছেন। অনুপ ধরের প্রয়াণে কলকাতার সংবাদ […]







