কলকাতা , ১০ ডিসেম্বর:- রাজ্যে বিজেপির প্রচার অভিযানে সাধারণ মানুষ সাড়া না দেওয়ায় প্রচারের কৌশল হিসেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনা প্রচার করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতার মেয়ো রোডে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ওই ঘটনা বিজেপি তরফে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অশান্তির ঘটনার জন্য মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভকে দায়ী করেছেন। জনরোষের কারণেই বিজেপি নেতাদের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এদিকে রাজ্য পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে জেপি নাড্ডার কনভয়ে হামলা চলেছে বলে যে প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। পথচলতি কিছু মানুষ গাড়িতে পাথর ছুঁড়েছে। তবে তার বহু পিছনে ছিল নাড্ডার কনভয়। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।
Related Articles
নীল পূজোয় গঙ্গা স্নান করে পঞ্চায়েতে লড়াইয়ের বার্তা মদনের।
উঃ২৪পরগনা ১৩ এপ্রিল:- নীল পূজোর দিন দক্ষিণেশ্বর মন্দিরে গঙ্গাস্নান করে অভিনেত্রী কৌশানিকে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, গঙ্গা স্নান করে পঞ্চায়েত নির্বাচনে লড়াই এর বার্তা দিলেন মদন, পঞ্চায়েত নির্বাচনে ফাঁকা গোলে নির্বাচন হবে, খেলায় ট্রাইবেকার হচ্ছে গোলকিপার নেই তাহলে আমি কাকে মারবো, মন্তব্য করলেন বিধায়ক মদন মিত্র। তিনি পাশাপাশি বলেন সারদা […]
‘ছিনতাই’য়ে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের শ্যুট আউট,মেয়ের সামনেই মাকে খুন।
হাওড়া, ২৮ ডিসেম্বর:- ‘ছিনতাই’য়ে বাধা দেওয়ায় হাইওয়েতে দুষ্কৃতীদের শ্যুট আউট। আড়াই বছরের শিশুকন্যার সামনেই মাকে খুন। হাওড়ার বাগনানের রাজাপুরে ঘটনা ঘিরে উত্তেজনা। অভিযোগ, ছিনতাইয়ে বাধা দেওয়ায় ওই মহিলাকে গুলি করে খুন করা হয়। বুধবার সকালে হাওড়ার বাগনানের রাজাপুর থানার মহিষরেখা ব্রিজের কাছে ওই ঘটনা ঘটেছে। মৃতার নাম রিয়া কুমারী। খুব কাছ থেকে গুলি করে খুন […]
ক্ষমতায় এলে পুলিশ ও গুন্ডাদের কড়ায়-গন্ডায় হিসাব চুকিয়ে নেওয়ার নিদান দিলীপ ঘোষের।
ব্যারাকপুর , ৬ সেপ্টেম্বর:- এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে হামলাবাজ পুলিশ ও তৃনমূলী গুন্ডাদের কড়ায়-গন্ডায় হিসেব চুকিয়ে নেওয়ার নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার সকালে পানিহাটির বোর্ডঘর এবং ঘোলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে হুমকির শুরে এমনই হুশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপবাবুর এহেন বিতর্কিত বক্তব্যে রাজনৈতিক মহলে […]










