হাওড়া , ১০ ডিসেম্বর:- ২০১১-২০২০ বিগত দশ বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় সদর অফিসে এক সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অরূপ রায়। ওই সাংবাদিক বৈঠকে তিনি রিপোর্ট কার্ডের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেন। স্বাস্থ্য, অর্থনীতি, খাদ্য, বিদ্যুৎ, সড়ক, জল, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে সাফল্যের কথা ব্যাখ্যা করেন তিনি। তিনি বলেন, “কন্যাশ্রী, সবুজ সাথী, উৎকর্ষ বাংলা, পথদিশার মতো প্রকল্প সারা বিশ্বে আলোচিত হয়েছে।” দশ বছরে কোনও কাজে খামতি ছিল কিনা সেই প্রশ্নের উত্তরে অরূপ রায় বলেন, “আমরা খামতি দেখিনি। কিছু কিছু ক্ষেত্রে থাকতেই পারে। তবে, গত দশ বছরে যা কাজ বাংলায় হয়েছে, স্বাধীনতার পরে কোনও রাজ্যে এমন কাজ হয়নি।”
Related Articles
প্রতিবছর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা, ১০ জুলাই:- রাজ্য সরকার প্রতিবছর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেন শূন্যপদের ভিত্তিতে প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া যথাসম্ভব স্বচ্ছ রাখার চেষ্টা করা হবে বলেও তিনি জানিয়েছেন। এইদিকে কমিশনের তরফেও আজ এক পৃথক সাংবাদিক বৈঠকে আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগের […]
স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা এমামি গোষ্ঠীর হাত ধরে।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা ইমামি গোষ্ঠীর হাত ধরে। আমরি হাসপতালের মালিক ইমামি গোষ্ঠীর দুই কর্তা বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। যদিও কোনও তরফেই ওই বৈঠক নিয়ে মুখ খোলা হয় নি। তবুও মনে করা হচ্ছে এই বৈঠক থেকেই স্বাস্থ্য ক্ষেত্রে নতুন বিনিয়োগের সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। আগামী ২০ […]
হাওড়াতেও সার্বিক লকডাউন চলছে বৃহস্পতিবার সকাল থেকে।
হাওড়া , ২৭ আগস্ট:- সাপ্তাহিক লকডাউন পর্বে বৃহস্পতিবার রাজ্য জুড়ে সার্বিক লকডাউন পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ায় লকডাউন চলছে। একে লকডাউন, তার উপর সকালের দিকে বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট এদিনও প্রায় ফাঁকা। শহরে দোকান বাজার সব বন্ধ রয়েছে। সিটি পুলিশ এলাকায় রয়েছে পুলিশের নজরদারি। গুরুত্বপূর্ণ মোড়ে রাস্তা গার্ডরেল দিয়ে আংশিক ঘেরা রয়েছে। এদিনও লকডাউনে […]




