সুদীপ দাস , ১০ ডিসেম্বর:- হিন্দমোটরের মৃত গৃহবধু মৌমিতা চক্রবর্তীর পরিবার এবারে দ্বারস্থ হলো চন্দননগর কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবীরের। প্রসঙ্গত হাওড়ার একটি বেসরকারী নার্সিং হোমে মৌমিতার মৃত্যুর পর হাসপাতালের বিরুদ্ধে তাঁর অঙ্গ চুরি করে নেওয়ার অভিযোগ তোলে পরিবার। সেই ঘটনায় পথমে উতংতরপাড়া থানা অভিযোগ না নেওয়ায় তাঁরা আদালতে মামলা রুজু করে। অভিযোগ সেই মামলার কাজ তরান্বিত করতে উত্তরপাড়া থানা কোনরকম সাহায্য করছে না। ফলে এখনও পর্যন্ত মৌমিতার ময়নাতদন্ত হয়নি। এই অভিযোগের ভিত্তিতেই আজ মৃতার দুই ভাই তাঁদের আইনজীবিকে নিয়ে পুলিশ কমিশনারের দ্বারস্থ হলেন। উত্তরপাড়া থানা যাতে অবিলম্বে তদন্তের স্বার্থে সহযোগীতা করে সে বিষয়ে পুলিশ কমিশনারকে অনুরোধ জানানো হয়।
Related Articles
“নতুন বোতলে পুরনো মদ”, নাম না করে কোচবিহারের কর্মী সভা থেকে নিশীথ মিহিরকে আক্রমন মমতার।
কোচবিহার , ১৬ ডিসেম্বর:- ২১-এর নির্বাচনকে সামনে রেখে গত পরশু উত্তরবঙ্গ সফরে আসলেও গতকাল কোচবিহারের মাটিতে পা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রথমে কোচবিহার বিমান বন্দরে নেমে সেখানে বিধায়কদের সাথে একটি কর্মী বৈঠক করে নবনির্মিত এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং তারপরই শিবযজ্ঞ মন্দিরে পূজা করে মদন মোহন মন্দিরে গিয়েছিলেন তিনি। এরপরই […]
কোভিড বিধি মেনে আজ থেকে হাওড়াতেও খুলে গেল স্কুল।
হাওড়া , ১২ ফেব্রুয়ারি:- কোভিড বিধি মেনে আজ থেকে হাওড়াতেও খুলে গেল স্কুল। বামেরা ধর্মঘট ডাকলেও পূর্ব ঘোষণা মতোই আজ থেকে হাওড়াতেও স্কুল শুরু হয়েছে। কীভাবে পড়ুয়ারা স্কুলে আসবে,স্কুল কী ব্যবস্থা নেবে, পুরো বিষয়ে সরকার সাহায্য করছে বলে জানা গেছে। হাওড়ার স্কুলে এদিন দেখা যায় সরকারের গাইডলাইন মেনে সেখানে ক্লাস করানো হচ্ছে। স্যানিটাইজেশনের পর আজ […]
উত্তরপাড়ায় আরও এক পুজো কমিটি অনুদান প্রত্যাখ্যান, এনিয়ে তিনটি।
হুগলি, ২৪ আগস্ট:- এর আগে উত্তরপাড়ার দুটি ক্লাব দুর্গা পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছিল। এবার ভদ্রকালীর মহিলা পরিচালিত “বৌঠান সংঘ” দুর্গা পুজোর অনুদান নেবে না বলে জানিয়ে দিয়েছে। সংঘের প্যাডে লিখিত ভাবে তা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। আরজি করে চিকিৎসকের নির্মম হত্যা ধর্ষনের ঘটনায় নড়ে উঠেছে সমাজ। এমন পাশবিক ঘটনা, নিজের কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ […]




