কলকাতা, ৭ ডিসেম্বর:- কোভিড রোগীদের চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে আরো ১০০ শয্যা বাড়ানো হয়েছে বলে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন সমাদ্দার জানিয়েছেন। তিনি আজ বলেন, এর ফলে হাসপাতালে মোট কোভিড শয্যা বেড়ে হলো ২১৫। নতুন ১০০ টি শয্যার মধ্যে ৫০ টি শয্যা এইচ ডি ইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিটের অধীন থাকবে। যার মধ্যে ২৫ টি ইতিমধ্যেই চালু হয়ে গেছে বলে স্বপনবাবু জানান। উল্লেখ্য, সম্প্রতি কোভিড সহ অন্যান্য রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে দক্ষিন কলকাতার এমআরবাঙ্গুর হাসপাতালের পাশাপাশি বেলেঘাটা আই ডি হাসপাতালেও অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে। এর ফলে রোগীদের প্রয়োজনে তরল অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে বলে স্বপনবাবু জানান।
Related Articles
আনন্দপুরে বস্তিবাসীদের পাশে সাহায্য নিয়ে ভারত সেবাশ্রম সংঘ।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলকাতার ই এম বাইপাস সংলগ্ন আনন্দপুর বস্তির একাংশ। গত রবিবার কমপক্ষে ৫০টি’র বেশি ঝুপড়ি ঘর ও দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ঠাঁই হয়েছে অস্থায়ী ক্যাম্পে। এবার তাদের সহযোগিতার জন্য আর্থিক সহ নানা সাহায্য নিয়ে হাত বাড়িয়ে দিল ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী […]
রাজ্যপালের নিযুক্ত করা উপাচার্যদের ভাতা গ্রহণ না করার নির্দেশ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের।
কলকাতা, ১৩ জুন:- রাজ্যপালের নিযুক্ত করা উপাচার্যদের পারিশ্রমিক ও ভাতা গ্রহণ না করার নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। গতকাল ওই বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই অস্থায়ীভাবে যে উপাচার্য নিয়োগ করা হয়েছে, তা বৈধ নয়। তাই ওই উপাচার্যরা পারিশ্রমিক ও ভাতা গ্রহণ করতে পারবেন না। এর অন্যথা হলে, কড়া […]
তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কার্যনির্বাহী সমিতি ঘোষণা করা হলো হাওড়ায়।
হাওড়া,১৮ ডিসেম্বর:- হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কার্যনির্বাহী সমিতি ঘোষণা করা হলো। শুক্রবার হাওড়া জেলা সদর তৃণমূল কার্য্যালয়ে নতুন কমিটির সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এদিন আইএনটিটিইউসি-র হাওড়া জেলা সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার সহ হাওড়া জেলা সদর কার্য্যালয়ে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান লগন দেও সিং, হাওড়া সদরের সভাপতি […]






