কলকাতা , ৭ ডিসেম্বর:- দুয়ারে সরকার কর্মসূচি র অংশ হিসাবে বিভিন্ন শিবিরে ব্যাপকভাবে জনসমাগম হওয়ার জেরে রাজ্য সরকার স্বাস্থ্য সাথী এবং খাদ্য সাথী প্রকল্পের কার্ড এর জন্য প্রয়োজনীয় ফরম বাড়ি বাড়ি গিয়ে জনগণের হাতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। গত পয়লা ডিসেম্বর থেকে চালু হওয়া এই কর্মসূচিতে রাজ্যজুড়ে বিভিন্ন শিবিরে এখনো পর্যন্ত যে প্রায় ২২ লক্ষ মানুষ অংশ নিয়েছেন তার বেশিরভাগই এই দুটি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য বলে রাজ্য প্রশাসনের আধিকারিকদের একাংশ জানিয়েছেন। পাশাপাশি কভিড সর্তকতা মেনে ভিড় এড়াতে অনলাইনে ফরম পূরণ করার জন্য গ্রাহকদের কাছ থেকে যেন ন্যূনতম তথ্য সংগ্রহ করা হয় নির্দেশিকায় সেটাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
Related Articles
লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে মনিটার করবে সিআরপিএফ:- নির্বাচন কমিশন।।
কলকাতা, ৩১ জানুয়ারি:- হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরেই আসন্ন লোকসভা নির্বাচনের বাজনা বেজে যাবে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন বেশ কিছু নজরকাড়া পদক্ষেপ গ্রহণ করেছে। তবে উল্লেখযোগ্যভাবে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে প্রত্যেক বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। যদিও ২০১৯ এবং ২০২১ সালে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও তাকে সম্পূর্ণভাবে […]
স্বামী ও মেয়েকে কুপিয়ে জখম স্ত্রী।
সুদীপ দাস, ১৯ নভেম্বর:- স্বামী ও মেয়ের পর নিজেকে কুপিয়ে জখম স্ত্রী। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানা এলাকায়। গুরুতর জখম অবস্থায় এদিন রাতেই তিনজনকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় মূল অভিযুক্ত স্ত্রী তন্দ্রা ঘোষ(৫২) স্বামী সুবিমল ঘোষ(৬৩) এবং মেয়ে সুলগ্না ঘোষ(২৬)-কে বটি দিয়ে কুপিয়ে নিজেও বটির আঘাতে জখম হন বলে […]
সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিধানসভায় ওয়াক আউট বিজেপির।
কলকাতা , ১৫ ফেব্রুয়ারি:- সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে এবং বিরোধী দলনেতা সহ পাঁচ বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বিজেপি আজ রাজ্য বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট করে। বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগগার নেতৃত্বে বিরোধী সদস্যরা আজ সকাল থেকেই অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে কালো কাপড় হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে পরে তারা ওয়াকআউট করেন। এর […]











