হুগলি , ৪ ডিসেম্বর:- উত্তরপাড়া শ্রীরামপুর ব্লকের প্রথম দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো কানাইপুর থেকে। শুক্রবার কানাইপুর গ্রামপঞ্চায়েত ভবনে শুরু হয় দুয়ারে সরকার কর্মসূচি। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিডিও দিপাঞ্জন নস্কর, কানাইপুর গ্রামপঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা।এদিন কানাইপুরে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হওয়ায় বিভিন্ন সরকারি প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে ভিড় জমায় এলাকার বাসিন্দারা।স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী সহ বিভিন্ন সরকারি প্রকল্পে নিজের এলাকায় নাম নথিভুক্ত করার সুযোগ পেয়ে খুশি সাধারণ মানুষরা।
Related Articles
লোকাল ট্রেন চালুর দাবিতে চেঙ্গাইল স্টেশনে অবরোধ।
হাওড়া, ৬ জুলাই:- লোকাল ট্রেন চালু করার দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল রেল স্টেশনে অবরোধ মহিলাদের। স্পেশাল ট্রেন চালু রয়েছে, বাস চলাচল শুরু হলেও সাধারণ যাত্রীবাহী ট্রেন বন্ধ রয়েছে। এমত অবস্থায় লোকাল ট্রেন চালুর দাবিতে দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশন মঙ্গলবার সকাল পৌনে দশটা নাগাদ নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা রেললাইনে অবরোধ করেন। ঘটনাস্থলে যায় আরপিএফ ও জিআরপি। […]
বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ ও খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ রাজ্যের।
কলকাতা, ৭ সেপ্টেম্বর:- বাগুইআটির দুই মাধ্যমিকের ছাত্রকে অপহরণ এবং হত্যার ঘটনায় রাজ্য সরকার সি আইডি তদন্তের নির্দেশ দিয়েছে। ওই ঘটনায় পুলিশি গাফিলতির কথা স্বীকার করে নিয়ে বাগুইহাটি থানার ওসি কে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কলকাতার মেয়র তথা পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। নবান্নে আজ এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি […]
বাংলা সঙ্গীত মেলা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা,৪ ডিসেম্বর:- আজ থেকে শুরু হলো বাংলা সঙ্গীত মেলা, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর থাকছে রাজ্য সরকারের এক অভিনব উদ্যোগ। বাংলা সঙ্গীতমেলায় এ বার বিশেষ প্রদর্শনী থাকছে কিংবদন্তি শিল্পী মান্না দে’কে নিয়ে। এ বছরই যাঁর শতবর্ষ চলছে। কী থাকবে এই অভিনব প্রদর্শনীতে? তথ্য ও সংস্কৃতি বিভাগের এক বিশিষ্ট অফিসার বললেন, ‘এই প্রদর্শনী মূলত ভিস্যুয়াল। […]







