হাওড়া, ৪ ডিসেম্বর:- হাওড়া পুরসভার কমিশনার করা হল পশ্চিমবঙ্গের ২০১২ ব্যাচের আইএএস অভিষেক কুমার তিওয়ারিকে। তিনি এতদিন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম সচিবের পদে ছিলেন। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে হাওড়া পুরসভার প্রাক্তন কমিশনার ধবল জৈনকে মূল্যায়ন পর্ষদে বদলি করা হয়েছিল। তাঁকে এদিন নতুন নির্দেশিকা জারি করে রাজ্য কৃষি বিপণন নিগমের ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। প্রসঙ্গত, মাসখানেক আগে ধবল জৈনকে হাওড়া পুরসভার কমিশনার পদ থেকে বদলি করার পর এখানকার জেলাশাসক মুক্তা আর্য্যকে পুরসভার কমিশনারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। গত প্রায় দু’বছর ধরে হাওড়ায় কোনও নির্বাচিত পুরবোর্ড নেই। তাই পুরসভার কাজ চালাতে পূর্ণ সময়ের একজন কমিশনারের দাবিও উঠেছিল বিভিন্ন মহল থেকে। অবশেষে নতুন দায়িত্ব পেলেন অভিষেক কুমার তিওয়ারি।
Related Articles
পুলিশের কড়া নজরদারিতে আজও খুলেছে হাওড়ার বাজার।
হাওড়া,২০ এপ্রিল :- পুলিশ কড়া নজরদারিতেই আজ খুলেছে হাওড়ার বাজার। তবে, বাজারগুলিতে ক্রেতাদের ঠেসাঠেসি ভীড় যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেছিল পুলিশ। রবিবার হাওড়ার কদমতলা বাজারে বেলায় ভীড় বাড়ায় পুলিশ বাধ্য হয়ে বাজার বন্ধ করে দিয়েছিল। পরে গতকালই ব্যবসায়ী, মুদি দোকানদারদের নিয়ে ব্যাঁটরা থানার পুলিশ বৈঠক করে। সেই বৈঠকেই মেলে সমাধানসূত্র। আজ সোমবার সকাল […]
যুবরাজের অবসরের বর্ষপূর্তিতে প্রথম দেখা যুবিকে নিয়ে আবেগতাড়িত শচীন।
স্পোর্টস ডেস্ক , ১২ জুন:- দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল। বাইশ গজ থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় #MissYouYuvaraj ট্রেন্ডে ভরে গিয়েছে। যুবির অবসরের বর্ষপূর্তিতে স্মৃতির পথ ধরে হাঁটলেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর আবেগঘন এক পোস্টে শচীন যুবিকে নিয়ে লিখলেন, ” একবছর হয়ে গেল তুমি অবসর নিয়েছো যুবি, তোমাকে আমি প্রথম দেখি […]
সাঁকরাইলের পাঁচপাড়ায় হাই মাদ্রাসা স্কুলে উত্তেজনা।
হাওড়া,১১ ফেব্রুয়ারি:- সাঁকরাইলের পাঁচপাড়ায় হাই মাদ্রাসা স্কুলে উত্তেজনা। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ। NRC এর পক্ষে ছাত্রদের ফর্ম বিলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাফ। জানা গেছে, হাওড়ার পাঁচপাড়ার ওই হাই মাদ্রাসা স্কুলে এনআরসির সমর্থনে স্কুলের ছাত্র-ছাত্রীদের গোপনে ফর্ম ফিল আপ করানো হচ্ছিল। খবরটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় ওই স্কুল চত্বরে। প্রধান শিক্ষককে […]



