কলকাতা , ২ ডিসেম্বর:- অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি আজ তাদের বিতর্ক সভার অনুষ্ঠান স্থগিত রেখেছে। অনিবার্য কারণে ওই অনুষ্ঠান স্থগিত রাখা হলো বলে কর্তৃপক্ষের তরফে রাজ্য সরকারকে ই মেইল মারফত জানানো হয়েছে। প্রসঙ্গত পূর্ব সূচি অনুযায়ী আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই অনুষ্ঠানে নবান্ন থেকে ভার্চুয়ালি বক্তব্য পেশ করার কথা ছিল। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে অক্সফোর্ড কর্তৃপক্ষ আজ শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থগিত রাখা এবং নতুন করে সময়সূচী তৈরীর আরজি জানায়। অনুষ্ঠান স্থগিত রাখার জন্য অক্সফোর্ডের তরফেও মুখ্যমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত বিশ্বের প্রথম সারির ডিবেটিং সোসাইটি হিসাবে অক্সফোর্ড ইউনিয়নে পরিচিতি রয়েছে। মার্গারেট থ্যাচার, থেরেসা মে এর পর তৃতীয় মহিলা রাজনৈতিক হিসাবে আজ মমতা ব্যানার্জির সেখানে বিতর্ক সভায় ভার্চুয়ালি বক্তব্য পেশ করার কথা ছিল।
Related Articles
হাওড়াতেও বিভিন্ন এলাকায় অবরোধ।
হাওড়া,২৩ মে:- শনিবার সকাল থেকে হাওড়ার বিভিন্ন জায়গায় পানীয় জল ও বিদ্যুতের দাবিতে অবরোধ হয়। আজ সকালে হাওড়ার বালিহল্টের কাছে রাস্তায় গাছ ফেলে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন নিশিন্দা এলাকার বাসিন্দারা। অভিযোগ, ঘূর্ণিঝড় ‘উম্পুনে’র জেরে টানা চার দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সেখানকার বিস্তীর্ণ এলাকা। পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। এই কারণেই […]
ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ রুখতে পুরসভাগুলোকে সতর্ক করল রাজ্য সরকার।
কলকাতা, ২ ডিসেম্বর:- ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ রুখতে রাজ্যের পুরসভাগুলোকে সতর্ক করল রাজ্য সরকার। এই মর্মে কড়া নির্দেশিকা জারি করেছে পুর ও নগরন্নোয়ন দফতর। যেখানে বলা হয়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না একাধিক পুরসভা। নজরদারিতেও অভাব রয়েছে। তাই সমস্ত পুরসভা গুলিকে সচেতন থাকতে নির্দেশ দিয়েছে পুর ও নগরন্নোয়ন দফতর। রাজ্যের […]
ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির নোটিশ ৫ তারকা ক্রিকেটারকে , ভুল স্বীকার বিসিসিআই এর।
স্পোর্টস ডেস্ক , ১৫ জুন:- ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা-র নোটিশ পেলেন দুই মহিলা সহ পাঁচ ভারতীয় ক্রিকেটার। টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা, ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মার গত তিন মাসের ‘হোয়ারঅ্যাবাউটস’ জানতে চেয়েছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। অর্থাৎ ওই ক্রিকেটাররা কখন, কোথায়, কী করছেন, তা […]




