প্রসেনজিৎ মাহাতো, ১ ডিসেম্বর:- অন্তঃসত্ত্বায় অনুষ্কা যা করলেন, তা দেখে চমকে উঠতে হয়। বিরাটের সাহায্য নিয়ে শীর্ষাসন। মাথা নীচে পা উপরে। পা দুটো ধরে রয়েছেন অনুষ্কা। সেই ছবি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল। অনুষ্কা সাবধানতা মানতে দেওয়ালের সাপোর্ট নিয়ে এই আসনটি করেছেন। পোস্টে অনুষ্কা জানিয়েছেন, তাঁর ডাক্তার তাঁকে এই ধরনের যোগাসন করার পরামর্শ দিয়েছেন। তিনি প্রেগন্যান্সির আগেও যেভাবে সমস্ত যোগাসন করতেন, এখনও সেটাই করছেন। জানুয়ারিতে মা হচ্ছেন। চলতি বছরের অগাস্টেই সে কথা জানিয়ে ছিলেন তাঁরা। এবার শারীরিক ফিটনেসে বিশেষ জোর দেওয়ার বার্তা অনুষ্কার মুখে।
Related Articles
শিল্পের দেবতার আরাধনা বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরে।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- শিল্পের দেবতার আরাধনা করা হলো বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরেও।মহাসমারোহে সেখানে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়। ‘প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট’ নামাঙ্কিত রামকৃষ্ণ মিশন সারদাপীঠের অধীনস্থ এই প্রতিষ্ঠানে সূক্ষ্ম এবং ভারী যন্ত্রপাতির প্রশিক্ষণ দেওয়া হয়। একদা এখানেই টাটা প্রস্তাবিত ন্যানো গাড়ির যন্ত্রাংশ তৈরির ট্রেনিং হতো। করোনার জন্য দু’তিন বছর পুজো ঠিকমতো পালন না করতে […]
পরিবেশ বান্ধব বাজি তৈরির শংসাপত্র পেলেন হুগলির বাজি ব্যবসায়ীরা।
হুগলি, ১৬ অক্টোবর:- পরিবেশ বান্ধব বাজি তৈরীর শংসাপত্র পেলেন বাজি ব্যবসায়ীরা।আজ বিকালে চুঁচুড়ায় জেলা শাসক দপ্তরের মিটিং হলে হুগলি জেলার বাজি ব্যবসায়ীদের হাতে শংসাপত্র তুলে দেন জেলা শাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলা শাসক (সাধারন) নকুল চন্দ্র মাহাত, অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীন লাল্টু হালদার। উৎসবের মরসুম শুরু হয়েছে। দুর্গা পুজো মিটলেই হবে কালী পুজো। দীপাবলির উৎসবে […]
সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর ।
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:- কিংবদন্তীপ্রতিম সঙ্গীতশিল্পী, অমর সুরসাধিকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। দশকের পর দশক ধরে তিনি তাঁর অবিস্মরণীয় কণ্ঠমাধুর্যের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া অসংখ্য গান সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় আজও শীর্ষে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১১ সালে’বঙ্গবিভূষণ’, ২০১২ […]









