সুদীপ দাস , ৩০ নভেম্বর:- বাংলার নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিক বৈঠক বিজেপির। এদিন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ লকেট চ্যাটার্জী চুঁচুড়ায় দলের জেলা কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন চলতি মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে মুখ্যমন্ত্রীকে রাজ্যের ক্রাইম রিপোর্ট চেয়েছিলেন। ২০১৭ সাল থেকে রাজ্যে ঘটে চলা অপরাধের কোন তথ্য কেন্দ্রকে দেওয়া হয়নি। লকেট চ্যাটার্জী বলেন হায়দ্রাবাদ থেকে হাতরাস কোথাও কোন ধর্ষনের ঘটনা ঘটলে বাংলা থেকে তৃণমূল তাঁদের সাংসদদের পাঠিয়ে দেয়। অথচ সেই বাংলাতেই নারী সুরক্ষা নেই। অন্যদিকে এদিনই ব্যান্ডেলে রেল উচ্ছেদ নিয়ে আতঙ্কে থাকা বাসিন্দাদের উচ্ছেদ না করা নিয়ে আশ্বস্ত করেন তিনি।
Related Articles
গৃহপালিত পশুদের জন্য এবার ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র।
কলকাতা, ২০ সেপ্টেম্বর:- গৃহপালিত পশুদের চিকিৎসার জন্য রাজ্য সরকার ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা মোবাইল ভেটেরনারি ইউনিট চালু করবে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের এক প্রশ্নের উত্তরে প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ এ কথা জানিয়েছেন। তিনি বলেন রাজ্যের সবকটি ব্লকে এ ধরনের পরিষেবা চালু করা হবে। স্বপন বাবু জানান, পশুদের দ্রুত চিকিৎসার জন্য […]
কলকাতা পুরভোটের ১৪৪ টি ওয়ার্ডের গণনা একই জায়গায় হবে বলে সিদ্ধান্ত কমিশনের।
কলকাতা, ১০ ডিসেম্বর:- করোনা পরিস্থিতিতে আসন্ন কলকাতা পুরভোটের ১৪৪ টি ওয়ার্ডের গণনা একই ছাদের তলায় হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু স্থান সংকুলান সহ একাধিক সমস্যা সামনে আশায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বোরোভিত্তিক ভোট গণনার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন। কমিশন সূত্রের খবর, ১৬টি বোরোর জন্য একটি করে গণনা কেন্দ্র তৈরি করা […]
হাওড়ার জগৎবল্লভপুরেও ঠাকুর ভাসান ঘিরে সংঘর্ষ, উত্তেজনা।
হাওড়া, ২৫ অক্টোবর:- হাওড়া জগৎবল্লভপুরেও ভাসান ঘিরে সংঘর্ষ। দুই পাড়ার সংঘর্ষে গতকাল রাতে উত্তপ্ত হয়ে ওঠে জগৎবল্লভপুরের পাতিহাল এলাকা। অভিযোগ, স্থানীয় একটি বারওয়ারি পুজোর ভাসানের সময় ভাসানে নাচানাচি ও কোন পাড়ার লোক আগে যাবে তা নিয়ে প্রথমে বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। কিছুক্ষণ পর প্রাথমিকভাবে তা থেমে গেলেও ভাসানের পর বাড়ি বাড়ি হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত […]









