কলকাতা , ২৮ নভেম্বর:- আগামী সপ্তাহেই মাঝেরহাট ব্রিজের উদ্বোধন। মুখ্যমন্ত্রী সেতুর উদ্বোধন করবেন, জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পূর্ত দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উদ্বোধনের দিন ঘোষণা করা হবে। মনে করা হচ্ছে, ডিসেম্বরের প্রথমার্ধেই খুলে যেতে পারে মাঝেরহাট ব্রিজ। সেতুর ভারবহন ক্ষমতা যাচাই করতে চলছে লোড টেস্ট। নতুন ব্রিজ ভার নিতে পারবে ৩৮৫ টন। বহন ক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয়েছে ৮৪ টি বিশেষ কেবল। ইতিমধ্যেই শুরু হয়েছে কেবল ফিক্সিংয়ের কাজ। গাড়ি চলাচলের সময় কেবলে ৬ মিলিমিটারের কম সংকোচন-প্রসারণ হওয়ার কথা। সেই বিষয়টিও পরীক্ষা করে দেখা হচ্ছে। মাঝেরহাট ব্রিজের ২২৭ মিটার ঝুলন্ত অংশটিকেও বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। সাড়ে ৬০০ মিটারের ব্রিজটি এবার তৈরি হয়েছে চার লেনের। পূর্ত দফতর সূত্রে খবর, রেলওয়ে সেফটি কমিশনের সবুজ সঙ্কেত মিললেই রাজ্যের সঙ্গে আলোচনার পর খুলে দেওয়া হবে ব্রিজটি।
Related Articles
রাজ্যের ১০% বুথে থাকছে বুথ অ্যাপ
কলকাতা , ৫ মার্চ:- বুথের গতিবিধি নিয়ন্ত্রণ করবে বুথ অ্যাপ। কমিশন সূত্রে খবর, নির্বাচন কমিশনের তথ্যপ্রযুক্তি দপ্তরের নোডাল অফিসাররা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দের সাথে এক বৈঠকে বসেন। সেখানে আলোচনা হয় যে পুরনো যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলি রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলি সংশোধন করে ভোটে ব্যবহার করা এবং তার সাথে রাজ্যে নির্বাচনে প্রথম ব্যবহৃত বুথ অ্যাপ কে ব্যবহার […]
ফের চুরি হাওড়ার জগৎবল্লভপুরে।
হাওড়া, ১৬ ডিসেম্বর:- ফের চুরির ঘটনা ঘটলো হাওড়ার জগৎবল্লভপুরে। এবার সরকারি প্রকল্পের কাজের সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। জানা গেছে, জগৎবল্লভপুরের ২নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানা দামোদরের উপর কংক্রিটের ব্রিজ তৈরির সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ উঠেছে এবার। প্রায় দশ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি গেছে বলে অভিযোগ। চুরির ঘটনায় কার্যত থমকে কাজ। ঘটনার তদন্তে নেমেছে জগৎবল্লভপুর থানার […]
এনআই আইন অনুসারে ১২ই দুই ভোটকেন্দ্রে ছুটির ঘোষণা রাজ্যের।
কলকাতা, ২৬ মার্চ:- ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই দিন ওই দুই কেন্দ্রের সমস্ত সরকারি, আধাসরকারি, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, বেসরকারি স্কুল-সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ […]








