প্রসেনজিৎ মাহাতো, ২৬ নভেম্বর:- শুক্রবার মহারণের আগে সমর্থকদের কৌতূহলের নিরসন। দলের অধিনায়কের নাম সরকারি এসসি ইস্টবেঙ্গল। ডার্বিতে অধিনায়ক থাকবেন ড্যানিয়াল ফক্সে। এই স্কটিশ ফুটবলার এই বছর ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন উইগান অ্যাথলেটিক থেকে। রক্ষণভাগের এই অভিজ্ঞ ফুটবলারই নেতৃত্ব দেবেন লাল-হলুদকে। শুধু অধিনায়ক নয়,সহ-অধিনায়কের নামও জানিয়েছে ইস্টবেঙ্গল। আইরিশ ফুটবলার অ্যান্থনি পিলকিংটনকে দেওয়া হল এই দায়িত্ব। তিনি ফক্সের সতীর্থ ছিলেন উইগানে থাকাকালীন। ইস্টবেঙ্গল অধিনায়ক ফক্স স্কটল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেছেন ৪ টি ম্যাচ। উইগান ছাড়াও তিনি খেলেছেন এভারটন, সেল্টিক, বার্নলে, সাউদাম্পটনের মতো ক্লাবে। অনুশীলন ম্যাচেও তিনি অধিনায়ক ছিলেন। মোহনবাগানের বিরুদ্ধে তিনি খেলতে নামবেন ৪ নম্বর জার্সি গায়। অন্য দিকে, পিলকিংটনও খেলেছেন আয়ারল্যান্ডের জাতীয় ৯টি ম্যাচ। মূলত মাঝমাঠের এই ফুটবলারের জাতীয় দলের হয়ে একটি গোলও রয়েছে। ব্ল্যাকবার্ন রোভার্স, নরউইক সিটি, কার্ডিফ সিটির মতো দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ডিফেন্ডারদের ক্যাপ্টেন করলে তারা চিৎকার করে দলকে নির্দেশ দিতে পারেন, সেই ভাবনা থেকেই ফক্স কে নেতা বাছা হয়েছে।
Related Articles
লকডাউনে সমস্যায় পড়া শিক্ষকের পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল ‘বন্ধু’ পুলিশ।
হাওড়া,২০ এপ্রিল :- দেশজুড়ে লকডাউনের জেরে হাওড়া জেলার বিভিন্ন স্থানেও চলছে নাকা চেকিং। বন্ধ রয়েছে যানবাহন। এই পরিস্থিতিতে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় ওষুধ পেতে মানুষের সমস্যা হচ্ছে। তবে বেশ কিছু জায়গায় মানুষের এই সমস্যা দূর করতে এগিয়ে আসছে পুলিশ প্রশাসন। এমনই এক ঘটনা ঘটেছে সোমবার হাওড়ার বালিতে। জানা গেছে, সেখানকার এক বাসিন্দার অতি প্রয়োজনীয় ওষুধ […]
মহিলাদের সুরক্ষায় হাওড়ায় চালু হল পিঙ্ক মোবাইল পরিষেবা ।
হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- সাম্প্রতিক আরজি করের ঘটনার পর এবার নারী সুরক্ষায় আরও জোর দিচ্ছে হাওড়া সিটি পুলিশ। নারী সুরক্ষা প্রকল্প হিসেবে হাওড়া সিটি পুলিশ চালু করল ‘পিঙ্ক মোবাইল’। বৃহস্পতিবার হাওড়ার শিবপুর পুলিশ লাইনে এই কর্মসূচির সূচনা হয়। মহিলাদের প্রতি অপরাধের সংখ্যা কমানোর জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের দাবি, এই উদ্যোগের ফলে সরকারি, বেসরকারি […]
কলেজ শিক্ষকের, “একলা চলো রে” অভিনব প্রচার সাইকেলে চেপে।
নদীয়া,২ মে:- মুর্শিদাবাদের বেলডাঙা কলেজের ইতিহাসের অধ্যাপক এবং এন, এস, এস- এর কো অর্ডিনেটর সুমিত ঘোষ। লকডাউনে তিনি এবার সাইকেলে চেপেই বেড়িয়ে পড়েছেন করোনা সচেতনতার অভিযানে। নদীয়ার শান্তিপুরের সূত্রাগড়ের বাসিন্দা সুমিতবাবু সাইকেলে চেপে কাগজের পোস্টার তৈরী করে তাঁর এক ছাত্রকে সাথে নিয়ে ঘুরছেন বিভিন্ন জায়গায়। সাথে রেখেছেন বিস্কুট, ক্ষুধার্থ মানুষ দেখলেই তাদের দিকে এগিয়ে […]




